আগামী ২ দিন চট্টগ্রামসহ ৪ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

বুধ ও বৃহস্পতিবার

অতি বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে আগামী বুধ ও বৃহস্পতিবার (৯ ও ১০ আগস্ট) চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

মঙ্গলবার (৮ আগস্ট) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি পরীক্ষা নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, সেখানে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যার সৃষ্টি হয়েছে। এজন্য কাল ও পরশু বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এর আগে অতিরিক্ত বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আজ মঙ্গলবারের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।