অনাগত সন্তানের বাবাকে প্রকাশ্যে আনলেন ইলিয়ানা!

গত এপ্রিলে সামাজিকমাধ্যমে মা হওয়ার সংবাদ দিয়ে চমকে দেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ।  কেননা, এখনও কারো সঙ্গে সাত পাকে বাঁধা পড়েননি এই অভিনেত্রী।  তাই বারবার প্রশ্ন উঠেছে: কে তার সন্তানের বাবা?

এদিকে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেয়ার পর থেকে বিভিন্ন সময় সোশ্যাল হ্যান্ডেলে নিজের আপডেট শেয়ার করেন ইলিয়ানা।  তবে হবু সন্তানের বাবার পরিচয় গোপনই রেখেছিলেন।  এবার গর্ভাবস্থার শেষ পর্যায়ে এসে অনাগত সন্তানের বাবাকে প্রকাশ্যে আনলেন ‘বরফি’খ্যাত এ অভিনেত্রী।

সম্প্রতি এ অভিনেত্রী নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে প্রেমিকের একটি বা দুটি নয়, বরং তিনটি ছবি পোস্ট করেন।  বর্তমানে নয় মাসের গর্ভবতী তিনি, তাতে অবশ্য প্রেমে বিন্দুমাত্র ভাটা পড়েনি।  প্রেমিকের সঙ্গে ‘ডেট’-এ গিয়েছিলেন অভিনেত্রী।  সেই ‘ডেট নাইট’-এর ছবিই ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন ইলিয়ানা।

তবে এর আগেও সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়েছেন অভিনেত্রী।  যদিও সেসব ছবি ঝাপসা ছিল।  যাতে প্রেমিকের পরিচয় সামনে চলে না আসে।

ছবিতে বেশ হাসিখুশিই দেখাচ্ছে যুগলকে।  ইলিয়ানার একগাল হাসি প্রকাশ করছে তার আনন্দের মুহূর্তের।  পাশে বসে থাকা প্রেমিকের চোখে-মুখে আনন্দের ছাপ স্পষ্ট।  তার কাঁধে মাথা রেখেও ছবি তোলেন ইলিয়ানা।  সেসব ছবিই ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন অভিনেত্রী।

তবে এ অভিনেত্রীর প্রেমিকের পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।  অভিনেত্রী তার প্রেমিকের ছবি দেখিয়েছেন বটে, তবে তার সম্পূর্ণ পরিচয় এখনও খোলাসা করেননি।

এর আগে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে প্রেম করছেন ইলিয়ানা।  সেই প্রেম নিয়ে অবশ্য মুখ খোলেননি।  সে সময় অনেকেই ধরে নিয়েছিলেন, ইলিয়ানার গর্ভের সন্তানের বাবা ক্যাটের ভাই সেবাস্টিয়ান।  যদিও এখন ভিন্ন চিত্র সামনে এলো।