দোহাজারী পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ থেকে আবদুল্লাহ আল নোমান বেগকে বহিস্কার করা হয়েছে। তিনি চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদকের পদে ছিলেন।
একইসঙ্গে বিদ্রোহী প্রার্থীর পক্ষে যেসব নেতাকর্মী কাজ করবে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভার সিদ্ধান্তে এ বহিস্কারাদেশ দেওয়া হয়।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান সাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান জানান, কার্যকরী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে বহিস্কার করা হয়েছে। একইসঙ্গে স্থায়ীভাবে বহিস্কার করতে কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়েছে।