ডেইলি আর্কাইভ

August 31, 2026

বান্দরবানে পাহাড়ি সড়কে গাড়ি উল্টে চালকের মৃত্যু, আহত ৩

বান্দরবানে থানচিতে পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ল্যান্ড স্কুজার গাড়ি উল্টে দেরাজ মিয়া (৬০) নামে গাড়ি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অবৈধ পাথর ব্যবসায়ী আরও ৩ জন। রোববার (৩০ আগস্ট) রাতে তমাতুঙ্গী সড়কের ১০ কিলো নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উজিরহাট…

বাংলাদেশ-ভারত সীমান্তে ৩২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে নিরাপদ ধাতু হিসেবে চড়চড় করে বেড়েছে স্বর্ণের দাম। বাজুসের হিসেবে, বাংলাদেশে রোববার (৩০ আগস্ট) ১০ গ্রাম স্বর্ণের দাম ২ লাখ ৬ হাজার ৩০০ টাকা। বাজারে নিত্যদিনের খরচ সামলে মধ্যবিত্তের সামর্থকে যখন চ্যালেঞ্জ জানাচ্ছে এই মূল্যবান ধাতু। তখন বাংলাদেশ-ভারত সীমান্তে এক বা ১০ লাখ নয়…

ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলার বালিপাড়া রোডের ঠাকুরবাড়ির মোড়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে ঠাকুরবাড়ির মোড়ে একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় সিএনজিটি।…

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। যারা সবাই স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন। সোমবার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি জানান,…

অবশেষে বিয়ের খবর জানালেন মিষ্টি জান্নাত, স্বামী ব্যবসায়ী

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের খবর প্রকাশ্যে আনলেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘গট ম্যারিড’ লাইফ ইভেন্ট যুক্ত করার পর থেকেই তার বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়। পরে এক সাক্ষাৎকারে নিজের বিয়ের বিষয়টি নিশ্চিত করেন এই অভিনেত্রী। মিষ্টি জানিয়েছেন,…

চরিত্রের জন্য দুই মাস গোসল করেননি নাসিরুদ্দিন শাহ!

অভিনয়ের চরিত্রে ঢুকে যেতে অভিনেতারা কত কিছুই না করেন! কেউ ওজন বাড়ান, কেউ কমান, কেউ বদলে ফেলেন চেহারা কিংবা পোশাক। তবে বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ যে কাণ্ড করেছিলেন, তা শুনলে অবাক হতে হয়। একটি চরিত্রের প্রয়োজনে প্রায় দুই মাস গোসলই করেননি তিনি! অভিনেতা গুলশন গ্রোভার সম্প্রতি সেই পুরোনো…

ক্যামেরার আড়ালে রোনালদো কেমন, জানালেন সাবেক সতীর্থ

মাঠে নামলেই যেন বদলে যান ক্রিস্টিয়ানো রোনালদো। জয়ের জন্য তার তীব্র ক্ষুধা, প্রতিযোগিতামূলক মানসিকতা ও সর্বোচ্চটা দেয়ার প্রবণতা ফুটবল বিশ্বে বহুদিন ধরেই পরিচিত। তবে মাঠের বাইরের রোনালদো নাকি সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ। পর্তুগিজ মহাতারকার সাবেক সতীর্থ আলভারো গঞ্জালেজ জানিয়েছেন, ড্রেসিংরুমে রোনালদো…

কয়েকশ কোটি দামের মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সোমবার (৩১ আগস্ট) দাবি করেছে, তারা হরমুজ প্রণালির ওপর একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে। এর ফলে সেটি উপসাগরের পানিতে বিধ্বস্ত হয়েছে। ইরানের মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে আইআরজিসির জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানায়, আইআরজিসির আধুনিক আকাশ প্রতিরক্ষার…

ডেঙ্গুতে স্ত্রীর মৃত্যুর পরদিনই ড্রামার আদনান রুশদীর হার্ট অ্যাটাক

ডেঙ্গুতে স্ত্রীর মৃত্যুর পরের দিনেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ড্রামার আদনান রুশদী। রোববার বিকেল থেকে তিনি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন তিনি। আদনান রুশদীর পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে। দীর্ঘদিন ধরে বাংলা ফাইভ ব্যান্ডে…

লরাকে হামলার পর জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা আঘাত ইরানের

দক্ষিণ ইরানের লরাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা জবাব দিয়েছে তেহরান। ইরান জানিয়েছে, জর্ডানে থাকা দুটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রোববার ইরানি সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে…