হত্যার পর খুনিরা গোসল করে, বসে খেজুর খায়
রংপুরে শিক্ষক পরিবারের চারজনকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৩ আগস্ট) রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
তিনি জানান, বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ওরফে জুয়েলসহ চার…