বায়েজিদে টিনের চালে টবে গাঁজা চাষ, ১২টি গাঁজা গাছসহ আটক ১
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শাজিনগর এলাকায় একটি বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম। এ সময় ১২টি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ওই এলাকায় একটি বসতঘরের টিনের চালের ওপর…