ডেইলি আর্কাইভ

June 30, 2026

দেশে পৌঁছেছে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশীর মরদেহ

কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশী প্রবাসীর মরদেহ বাংলাদেশে পৌঁছেছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহগুলো পৌঁছায়। এতে বলা হয়, গত ২১ জুন রোববার সকালে কাতারের শাহানিয়া এলাকায় সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশী প্রবাসী নিহত…

বুধবার ‘ব্যাংক হলিডে’ উপলক্ষে লেনদেন বন্ধ

ব্যাংক হলিডে উপলক্ষে বুধবার (১ জুলাই) ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাক‌বে। একই সঙ্গে, বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেনও। তবে, বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে। প্রতিবছর ১ জুলাই দেশের ব্যাংকখাতে ‘অর্ধবার্ষিক সমাপনী’ হিসেবে বিবেচিত হয়। এ সময়…

ব্রাজিলের জয়ে শোবিজ অঙ্গনে খুশির বন্যা

ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা। প্রিয় দলের জয়-পরাজয়কে ঘিরে কোটি কোটি ভক্তের মতো বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারাও আবেগ প্রকাশ করেন। প্রিয় দলের সাফল্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা, ছবি ও স্ট্যাটাসে মুখর হয়ে ওঠেন তারা। সোমবার জাপানকে ২-১ গোলে হারিয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে কার্লো…

মহাকাশ থেকে হামলায় সক্ষম অস্ত্র বানাচ্ছে ইসরায়েল: কাটজ

মহাকাশ থেকে হামলা চালানোর সক্ষমতা অর্জনে মহাকাশভিত্তিক লেজার প্রযুক্তি উন্নয়নে কাজ করছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ তথ্য জানিয়ে বলেছেন, এই সক্ষমতায় বিশ্বে শীর্ষ অবস্থানে যেতে চায় তাদের দেশ। সোমবার সামরিক প্রতিবেদকদের সঙ্গে এক ব্রিফিংয়ে কাটজ বলেন, প্রধানমন্ত্রী ও তিনি…

দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড

পাঁচ বছর পর পূর্ণাঙ্গ সিলেবাসে হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এতে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে পরীক্ষা নেয়া হবে অভিন্ন প্রশ্নে। নকল অনিয়ম ঠেকাতে সব পরীক্ষা কেন্দ্রে থাকছে সিসিটিভি ক্যামেরা। বডি ক্যাম্পসহ মোতায়ন থাকবে পুলিশ। কেন্দ্রগুলোতে সম্পন্ন হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি।…

মার্টিনেল্লির শেষ মুহূর্তের গোলে জাপানের হৃদয় ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

প্রথমার্ধে একের পর এক সুযোগ নষ্ট করে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। তবে বিরতির পর কার্লো আনচেলত্তির কৌশলগত পরিবর্তনে বদলে যায় ম্যাচের চিত্র। ক্যাসেমিরোর সমতাসূচক গোলের পর যোগ করা সময়ের শেষদিকে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির জয়সূচক গোল। তাতে জাপানের হৃদয় ভেঙে শেষ ষোলো নিশ্চিত করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।…

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি ১০ হাজার মানুষ

কুড়িগ্রামে নদনদীর পানি বৃদ্ধিতে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে অসংখ্য কাঁচা সড়ক তলিয়ে যাওয়ার পাশাপাশি প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। অনেক বাড়িতে পানি ঢুকে পড়ায় বন্যাকবলিত পরিবারগুলো গবাদিপশু ও প্রয়োজনীয় মালামাল নিয়ে উঁচু স্থান ও ওয়াপদা বাঁধে আশ্রয় নিচ্ছে।…

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, নিতে পারবেন না শপথ: আপিল বিভাগ

ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসনের বিএনপির বিজয়ী প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে আপিল বিভাগ। ফলে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না তিনি। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ মঙ্গলবার (৩০ জুন) এ রায় দেন। সংসদ নির্বাচনের আগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপির…