কোয়ার্টার ফাইনালের জোড়া গোল করে নরওয়ের দুর্গ গুড়িয়ে দিয়েছিলেন জুড বেলিংহ্যাম। এরপরই পেলের দারুণ সুখবর। আর্জেন্টাইন অধিনায়ককে পেছনে ফেলে এগিয়ে গেলেন ফিফার টপ পারফর্মার র্যাঙ্কিংয়ে।
আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১টায় সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। তার আগে ফিফার টপ পারফর্মার র্যাঙ্কিংয়ে চার ধাপ উন্নতি হয়েছে বেলিংহ্যাম। আর এক ধাপ নিচে নেমে গেছে মেসি।
আর শীর্ষ স্থান ধরে রেখেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তালিকার শীর্ষে থাকা এমবাপ্পের অ্যাটাকিং পয়েন্ট ৮.৯৭। দ্বিতীয় অবস্থানে থাকা বেলিংহ্যামের পয়েন্ট ৮.২৫। আর সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে গোল না পাওয়া মেসির অ্যাটাকিং পয়েন্ট ৮.০৭।
অবশ্য অ্যাটাকিং পয়েন্ট গিয়ে বেলিংহ্যাম এগিয়ে গেলেও ক্রিয়েটিভিটি পয়েন্টে মেসির নিচে আছেন তিনি। মেসির ক্রিয়েটিভিটি পয়েন্ট ৭.৪১, আর বেলিংহ্যামের পয়েন্ট ৬.৪৩। শীর্ষে থাকা এমবাপ্পের ক্রিয়েটিভি পয়েন্টে ৭.৬৫।
এদিকে ডিফেন্ডিং পয়েন্টে আবার এমবাপ্পে ও মেসির চেয়ে এগিয়ে বেলিংহ্যাম। এই ক্যাটাগরিতে তার পয়েন্ট ৫.৬৭। বিপরীতে মেসি ও এমবাপ্পের পয়েন্ট যথাক্রমে ৪.৯০ ও ৪.৪৭।