বিনোদন ভুবনে অবস্থান পোক্ত করতে সব সময় তারকারা কিছুটা খোলামেলা পোশাকে পরেন। নিজেদের আরও আকর্ষণীয় ও কোমনীয় রূপে দর্শকের সামনে হাজির হন অভিনেত্রীরা। তবে ব্যতিক্রম পাকিস্তানি ছোটপর্দার অন্যতম গ্ল্যামারাস অভিনেত্রী হিনা তারিক। শালীন পোশাকে অভিনয়ের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন সব শ্রেণির দর্শকের নয়নের মণি।
পাকিস্তানি দর্শকপ্রিয় নাটক ‘নাকাব’, ‘না তুম জানো না হাম’ এবং ‘নফরত’-এর মাধ্যমে বিপুল জনপ্রিয়তা পান গ্ল্যামারাস অভিনেত্রী হিনা তারিক। বর্তমানে এআরওয়াই ডিজিটালের জনপ্রিয় ধারাবাহিক ‘রহমত’-এ পরিশে চরিত্রে তার শক্তিশালী অভিনয় দর্শকদের মন জয় করছে। পর্দায় সবসময় শালীন পোশাক পরেই তিনি উপস্থিত হন। এমনকি শালীনতা বজায় রেখে রোমান্টিক দৃশ্যে অভিনয় করেন। এজন্য নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তিনি।
সম্প্রতি এআরওয়াই ডিজিটালের বিশেষ টকশো ‘দ্য বাজ লুক’-এ অতিথি হিসেবে হাজির হয়ে নিজের এই শালীন পোশাক চয়ন ও কাজের ধরন নিয়ে খোলামেলা কথা বলেছেন হিনা। সূত্র: দ্য সিয়াসাত ডেইলি
এ সময় নিজের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি প্রকাশ করে হিনা বলেন, ‘আমাদের জীবন শুধু শোবিজ জগতেই সীমাবদ্ধ নয়; আমাদের ব্যক্তিগত জীবনও আছে। আজ হোক বা কাল বিয়ে করে সংসার করতে হবে। তাই আমি যা-ই করি না কেন, খুব গভীরভাবে চিন্তা করে করি।’
পর্দায় পোশাকের শালীনতা ও রোমান্টিক দৃশ্যের সীমাবদ্ধতা নিয়ে এই অভিনেত্রী আরও বলেন, ‘আমি অভিনয়ের ক্ষেত্রে এমন দৃশ্য বেছে নিতে পছন্দ করি, যা আমার বাবা-মাও একসঙ্গে বসে স্বাচ্ছন্দ্যে দেখতে পারেন।
কোনো দৃশ্যে আমার অস্বস্তি হলে হিনা সরাসরি পরিচালকদের সঙ্গে কথা বলেন। কখনও কখনও সরাসরি সেসব দৃশ্য করতে অস্বীকৃতি জানান। গ্ল্যামার গার্ল হয়েও হিনার এমন পরিণত ও মার্জিত চিন্তাভাবনা বিনোদনপাড়ায় বেশ প্রশংসিত হচ্ছে।