মহাদেবপুরের ইঞ্জিঃ ফয়সাল আইটি ইটি’র নির্বাচনে শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক নির্বাচিত

মহাদেবপুরের প্রত্যন্ত পল্লীতে জন্মগ্রহণকারী ইঞ্জিনিয়ার মোঃ ফয়সাল হোসেন দি ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এন্ড টেকনোলজিস্ট (আই টি ই টি), বাংলাদেশের ১৫ তম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন। শিক্ষা জীবন থেকেই বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ইঞ্জিনিয়ার ফয়সাল হোসেন এলাকায় যুব সমাজকে সংগঠিত করে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছেন। অপরদিকে দেশের সুনামধন্য ও ইঞ্জিনিয়ারদের অন্যতম বৃহত্তম সংগঠনে শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছার ঢল নেমেছে। ইঞ্জিনিয়ার ফয়সাল হোসেন মহাদেবপুর উপজেলার প্রত্যন্ত পল্লী খাজুর ইউনিয়নের আলী দেওনা গ্রামে সম্ভ্রান্ত মুসলিম কৃষক মোঃ আব্দুর রউফ মন্ডল ও মোছাঃ ফয়নুর নেছা দম্পতির ঘরে জন্মগ্রহণ করলেও দেশের শিক্ষা নগরী খ্যাত রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে ২০০০ সালে এসএসসি এবং ২০০২ সালে নিউ গভর্নমেন্ট ডিগ্রী কলেজ থেকে সুনামের সাথে এইচএসসি পাস করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল (BuTEx) থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল( Bup) এমবিএ ডিগ্রি অর্জন করেন। শিক্ষা জীবন শেষ করে গত ১৭ বছর ধরে তিনি দেশের টেক্সটাইল শিল্পে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি দেশের সুনামধন্য একটি কোম্পানিতে জিএম এর দায়িত্ব পালন করছেন। একাধারে ইঞ্জিনিয়ার মোঃ ফয়সাল হোসেন বুটেক্স’র পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সের শিক্ষক । অল্প সময়ে ইঞ্জিনের ফয়সাল এলাকার বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কাজ করায় এলাকার যুব সমাজের কাছে মডেল ফয়সালে পরিণত হয়েছেন। উল্লেখ্য যে, গত ১০ মে দি ইন্সটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এন্ড টেকনোলজিস্ট ( আই টি ই টি) বাংলাদেশের ১৫ তম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফশিল ঘোষণা করলে ইঞ্জিনিয়ার ফয়সাল হোসেন শিক্ষা ও সাহিত্য বিষয়ক পদে নির্বাচিত হবার লক্ষ্যে ভোট যুদ্ধে অবতীর্ণ হন। ২৬ জন শুক্রবার সকাল ৯ টা থেকে জুম্মার নামাজের বিরতি সহ বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ঢাকার তেজগাঁও এর বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে দেশের বিভিন্ন স্থানে কর্মরত মোট ২ হাজার ৬ শত জন ভোটারের মধ্যে ১হাজার ৬ শত ৯০ জন ভোটার প্রত্যক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ইঞ্জিনিয়ার মোঃ ফয়সাল হোসেন ১হাজার ৯৭ ভোট পেয়ে শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইঞ্জিনিয়ার মোঃ সাকিবুর রহমান ৫ শত ভোট পেয়ে ফয়সালের কাছে পরাজিত হয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। দেশের সুনামধন্য ও মেধাবী সংগঠনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অধ্যাপক রাশেদা বেগম দিনা।#