দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। আগামী বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার ঢাকায় অবতরণের কথা রয়েছে।
রোববার (৩০ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নেন মির্জা আব্বাস। বর্তমানে অনেকটাই সুস্থ রয়েছেন তিনি। চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরবেন তিনি।