কক্সবাজারে রেলওয়ে শ্রমিক দলের নতুন কমিটির অভিষেক

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দল কক্সবাজার শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত ২০ আগস্ট সংগঠনের নেতা শুভঙ্কর দে-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মমিনুল ইসলাম মামুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. মনিরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মো. তাজুল ইসলাম মিঠু, সহ-সাধারণ সম্পাদক মো. মোস্তাক আহমদ ও ক্রীড়া সম্পাদক মো. নাদিম।

এ সময় চট্টগ্রামসহ বিভিন্ন আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে চট্টগ্রাম সিজিপিওয়াই শাখার সভাপতি মো. নুরুল আলম বাবুল, ওপেন লাইন শাখার সভাপতি মো. ইমরুল চৌধুরী, চিনকী আস্তানা শাখার সভাপতি মো. মোখলেছুর রহমান, চট্টগ্রাম ষোলোশহর শাখার সভাপতি মো. শাহিন আলম, সিআরবি শাখার সদস্য সচিব মো. এ টি এম সোহেল রানা এবং চট্টগ্রাম ডিআরএম শাখার সদস্য সচিব মো. সাইফুল আলম রিগেনসহ বিভিন্ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।

বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং সংগঠনের ভাবমূর্তি উজ্জ্বল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে শুভঙ্কর দে-কে সভাপতি এবং আমান ইকবালকে সাধারণ সম্পাদক করে ঘোষিত কক্সবাজার শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।