ভৈরবে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় বোন খুন
কিশোরগঞ্জের ভৈরবে আপন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় বোন খুন হওয়ার ঘটনা ঘটেছে। নিহতের নাম আমেনা বেগম (৩৮)।
অভিযুক্ত মো. কাল্লু মিয়া (৩৫) ভৈরবপুর গাছতলাঘাট এলাকার মো. আব্দুল গফুর মিয়ার ছেলে। সে পেশায় ভাঙ্গারী ব্যবসায়ী।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সোয়া ৫টার দিকে শহরের ভৈরবপুর গাছতলাঘাট এলাকায়…