ফিল্ম স্টাইলে মাকে ছুরি দেখিয়ে মেয়েকে অপহরণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার ইস্পাহানি জেটি রোডে দিনেদুপরে মাকে ছুরি দেখিয়ে জান্নাতুল নাঈমা তাসনিয়া (১৬) নামে এক কিশোরীকে অপহরণ করে স্থানীয় এক বখাটে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত মো. শাকিলকে (২৩) সীতাকুণ্ড থানাধীন পাথরপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ। বুধবার (১৫ নভেম্বর) নারী…

বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে কর্মচারীর মৃত্যু

রাঙামাটিতে বৈদ্যুতিক খুঁটিতে উঠে কাজ করার সময় নিচে পড়ে গিয়ে বিদ্যুৎ বিভাগের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) সকালে রাঙামাটি জেলা শহরের চম্পকনগর এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত মো. আইয়ুব হেলাল (৩৫) রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের সাহায্যকারী পোস্টে কর্মরত ছিলেন। হেলাল বিদ্যুৎ বিভাগের…

সামনে নির্বাচন, এখন আর সংলাপের সুযোগ নেই: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যেকোনো সময় নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। তাই এখন সংলাপের আর সময় নেই। বিএনপিকে আমরা অনেক আগে থেকেই বলে আসছিলাম, শর্ত ছাড়া সংলাপে আসলে তখন আমরা বিবেচনা করব। কিন্তু এখন আর সেই সুযোগ নেই। বুধবার (১৫ নভেম্বর)…

দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে সহিংস বক্তব্যে পিটার হাসের উদ্বেগ

ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে যে রাজনৈতিক সহিংস বক্তব্য দেওয়া হয়েছে সেটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে তিনি এ উদ্বেগ…

ভোরে ৫.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

পাকিস্তানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫ দশমিক ২ । বুধবার (১৫ নভেম্বর) ভোরে দেশটির আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়।অবশ্য ভূমিকম্পের জেরে তাৎক্ষণিকভাবে বড় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম…

তফসিলের পর চোরাগোপ্তা হামলা, অগ্নিসংযোগ বাড়ার আশঙ্কা

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর সম্ভাব্য যেকোনো সহিংসতা মোকাবিলায় কঠোর সতর্কতা, টহল বাড়ানো এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পাশাপাশি প্রতিটি ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনাও দেয়া হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে ডিএমপি সদর দফতরে…

বাড়ি থেকে বিষাক্ত শঙ্খিনী সাপ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক শিক্ষকের বাড়িতে মিললো বিষধর শঙ্খিনী সাপ। সাপটি উদ্ধার করেছে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশন। শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক স্বপন দেব (সজল) জানান, শ্রীমঙ্গলের সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যান…

১১টায় ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করবেন পিটার হাস

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করবেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য…

দুই ঘণ্টার চেষ্টায় নিভল কালিয়াকৈরে কারখানার আগুন

গাজীপুরের কালিয়াকৈরে ডাইং কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের দুই ঘণ্টায় চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, কালিয়াকৈরে চন্দ্রার খাড়াজোড়া…

কেরানীগঞ্জে ছয়তলা ভবনে আগুন

ঢাকার কেরানীগঞ্জে ছয়তলা একটি ভবনে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের তিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার (১৫ নভেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে কেরানীগঞ্জের আগানগর এলাকায় ভবনটির ছয় তলায় আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে ৯টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের কেরানীগঞ্জ ও সদরঘাট…