১০ ডিসেম্বর সমাবেশের ঘোষণা দিয়েছে আ.লীগ

রাজধানীতে আগামী ১০ ডিসেম্বর সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে সমাবেশটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেটে অনুষ্ঠিত হবে। শনিবার (২ ডিসেম্বর) রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো…

চার মাসে রাজস্ব আয় বেড়েছে ১৪ দশমিক ৩৬ শতাংশ

চলতি ২০২৩-২৪ করবর্ষের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর,স্থানীয় পর্যায়ের মূল্য সংযোজন কর (মূসক) এবং আমদানি-রপ্তানি শুল্ক মিলে মোট রাজস্ব আয় করেছে ১ লাখ ৩ হাজার ৯৭৬ কোটি টাকা যা বিগত করবর্ষের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৩৬ শতাংশ বেশি। গত করবর্ষের প্রথম সাত মাসে রাজস্ব আয়ের…

কক্সবাজারে মোবাইলের বকেয়া টাকার জন্য কলেজ ছাত্রকে খুন!

কক্সবাজারের চকরিয়ায় মোবাইলের বকেয়া টাকার জন্য আসহাবুল করিম জিহাদ (২০) নামক কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে চকরিয়ার কোনাখালী ইউনিয়নের মরংঘোনা এলাকায় ঘটনাটি ঘটেছে। জড়িত একজনকে আটক করেছে পুলিশ। নিহত জিহাদ পেকুয়া সদরের ৪ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়ার…

বিএনপি ভাড়া করা লোক দিয়ে নাশকতা চালাচ্ছে: ডিবির হারুন

নির্বাচন ঠেকাতে বিএনপির আন্দোলনে দলটির নেতারা মাঠে না নামলেও ভাড়া করা লোক দিয়ে নাশকতা চালাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ। তিনি জানান, সব কর্মকাণ্ড পরিচালনায় বিএনপি নেতাকর্মীরা একাধিক গ্রুপে ভাগ হয়ে কাজ করেন। রাজধানীর বিভিন্ন…

সুনামগঞ্জের ডিসিকে বদলি, ময়মনসিংহে নতুন ডিসি

নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশ অনুযায়ী সুনামগঞ্জ ও ময়মনসিংহের ডিসিকে বদলি করা হয়েছে। শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (মাঠ প্রশাসন শাখা–২) ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুনামগঞ্জের ডিসি দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে ময়মনসিংহে…

নদভীর আচরণবিধি লঙ্ঘনের স্থান পরিদর্শন, আইনগত ব্যবস্থা নেবেন অনুসন্ধান কমিটি

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীকে তলব করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি। এ জন্য প্রার্থীকে সশরীরে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে ব্যাখা দিতে বলা হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর)…

শাহজাহান ওমরকে নৌকা প্রতীক দিতে আ.লীগের চিঠি

ঝালকাঠি-১ আসনে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান ওমরকে নৌকা প্রতীক দিতে রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়েছে আওয়ামী লীগ। শনিবার (২ ডিসেম্বর) ইসি থেকে এ তথ্য জানা গেছে। জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এই আসনে প্রথমে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান রাজাপুর উপজেলা…

গুলশানে শ্রীলঙ্কান নাগরিকের অবৈধ মদের কারবার

রাজধানীর গুলশানের ৫৯ নম্বর সড়কের ১৬ নম্বর বাসার দ্বিতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট বিপুল পরিমাণ অবৈধ মদ রয়েছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছিল গুলশানা থানা পুলিশ। পরে প্রায় সাড়ে তিন লাখ টাকা দামের মাদকদ্রব্য উদ্ধার করা হয় ফ্ল্যাট থেকে। কিন্তু বাসার ভেতর থেকে মদ উদ্ধার করা হলেও, রহস্যজনকভাবে…

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলে দীপু মারা গেছেন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দীপু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ…

আসল পুলিশকে ব্যবহার করে বিকাশ দোকানীকে বোকা বানাত নকল এসপি!

গেল ১৯ নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকার দায়িত্বরত এক পুলিশ সার্জেন্টকে ফোন দেন মো. সাগর ওরফে রিমন (২৩)। ফোনে সাগর নিজেকে পুলিশ সুপার (এসপি) পরিচয় দেন। এরপর ওই সার্জেন্টকে একটি বিকাশের দোকানে যেতে বলেন। দোকানে নিজের পরিচয় উল্লেখ করে একটু কথাবার্তা বলে সার্জেন্টকে পুনরায় কর্মস্থলে…