৬৪তেও ক্লান্তিহীন সুবর্ণা মুস্তাফা

বরেণ্য অভিনয়শিল্পী, নির্মাতা ও আবৃত্তিকার সুবর্ণা মুস্তাফা।  আশির দশকে ছিলেন দেশের সবচেয়ে জনপ্রিয় টিভি অভিনেত্রী।  আজ শনিবার (২ ডিসেম্বর) কিংবদন্তি এই অভিনেত্রীর জন্মদিন।  ৬৪টি বসন্ত পার করলেন ক্লান্তিহীন এই অভিনেত্রী। ১৯৫৯ সালের ২ ডিসেম্বর ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়ায় জন্মগ্রহন করেছিলেন…

ইউএনও’র বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর গোপন তথ্য ফাঁসের অভিযোগ

মুন্সীগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও মুন্সীগঞ্জ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা টংগিবাড়ী উপজেলা কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মু. রাসেদুজ্জামানের বিরুদ্ধে তার সমর্থনকারী ভোটারদের তথ্য ফাঁসের অভিযোগ তুলেছেন। শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের…

ডিবি পুলিশের খাঁচায় ২মাদক কারবারি আটক

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও ভারতীয় মদসহ দুই জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১লা ডিসেম্বর) রাত ১১টার দিকে মাদক কারবারিদের আটকের তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই ইফতেখার ইসলাম। আটককৃতরা হলেন- ওসমানীনগর উপজেলার পূর্ব…

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থী ঠান্ডুর মনোনয়নপত্র বাতিল

ভোটারের স্বাক্ষর জালিয়াতি করার অভিযোগে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ও পদত্যাগকারী উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুর মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। শনিবার (২ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম তার মনোনয়নপত্র…

নারায়ণগঞ্জ-৪ আসনের নৌকার প্রার্থী শামীম ওসমানকে শোকজ

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিচারকদের নিয়ে গঠিত নির্বাচনী অনুসন্ধান কমিটি। আজ শনিবার জেলা রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক দেশ…

রামপুরায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে যুবকের আত্মহত্যা

রাজধানীর রামপুরা থানার রিয়াজবাগে ঝগড়া করে মো. রোমান সরদার (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। তিনি পেশায় ঢালাই মিস্ত্রি ছিলেন। শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত…

স্নাতক পাসে চাকরি দেবে ব্র্যাক, থাকছে না বয়সসীমা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।  প্রতিষ্ঠানটি ‘ডেপুটি ম্যানেজার’ পদে নিয়োগ দেবে।  আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক বিভাগের নাম: নলেজ ম্যানেজমেন্ট, অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ পদের নাম: ডেপুটি ম্যানেজার পদসংখ্যা: নির্ধারিত নয়…

মেয়েদের আইপিএল নিলামের ড্রাফটে দুই বাংলাদেশি

২০২৪ সালের মেয়েদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ড্রাফটে ৬১ বিদেশি খেলোয়াড় জায়গা পেয়েছেন। তাদের মধ্যে দুজন বাংলাদেশ। পেসার মারুফা আক্তার ও লেগস্পিনার রাবেয়া খানকে আগামী ৯ ডিসেম্বর মুম্বাইয়ে নিলামে উঠানো হবে। ২০১৯ সালে নেপালের বিপক্ষে অভিষেকের পর রাবেয়া ১৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। ১৮ বছর বয়সী…

তিন ঘণ্টার ব্যবধানে রাঙ্গার মনোনয়ন বৈধ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলার কাগজপত্র না দেওয়ায় দুপুর ১২টার দিকে রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি কর্পোরেশন) আসনে স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান রাঙ্গার মনোনয়ন সাময়িক স্থগিত করা হয়। পরবর্তীতে উপযুক্ত কাগজপত্র জমা দেওয়ায় বিকেল ৩টার দিকে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা…