কর্ণফুলীতে গরুর মাংস ওজনে কম দিয়ে ৮০ হাজার জরিমানা গুনল দুই দোকানি

চট্টগ্রামের কর্ণফুলীতে ওজনে কম দেওয়া ও মূল্য তালিকা না থাকায় ৩ গরুর মাংসের দোকানিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চরপাথরঘাটা ব্রীজঘাট বাজারে সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান সূত্রে জানা গেছে,…

বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করেছে বাঁশখালী উপজেলা প্রশাসন। দিবসের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে স্থানীয় সাংসদ মুজিবুর রহমান সিআইপি, উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার ও প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক প্রদান করেন।…

কর্ণফুলীতে আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মহান ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কর্ণফুলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারী) সকালে উপজেলা হলরুমে নির্বাহী অফিসার মাসুমা জান্নাতের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কর্ণফুলী উপজেলা পরিষদের…

কর্ণফুলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী

বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করে সারাদেশের ন্যায় চট্টগ্রামের কর্ণফুলীতেও উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। ২১ ফেব্রুয়ারি (বুধবার) রাত ১২টা ১ মিনিটে উপজেলার আবদুল জলিল চৌধুরী ডিগ্রী কলেজের শহীদ মিনারে উপজেলা…

হাটহাজারী মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

আজ ২১ ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি জাতির জন্য এই দিবসটি হচ্ছে চরম শোক ও বেদনার, অন্যদিকে মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত। প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশসহ সারাবিশ্বে ভাষা শহীদদের স্মরণে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।…

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের শ্রদ্ধার্ঘ অর্পণ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি : একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সিদ্ধিরগঞ্জের (মার্চেন্ট ওয়ার্কারস) এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়। বুধবার একুশের প্রথম প্রহরে রাত ১২টা ০১ মিনিটে প্রতিষ্ঠানের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা…

বাঁশখালীতে ভুবনমঙ্গল সার্বজনীন ধর্মসভা ও ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত

চট্টগ্রামের বাঁশখালী কেন্দ্রীয় কালীবাড়ি অঙ্গনে সুর্যদেবের পুজা উপলক্ষে ৫৫ তম ভুবনমঙ্গল সার্বজনীন মহতী ধর্মসভা ও ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশন এর উপাধ্যক্ষ শ্রী শ্রী স্বামী রামানন্দ পুরী মহারাজের পৌরহীত্যে শুরু হয়েছে। তিন দিনব্যাপি অনুষ্টানমালার দ্বিতীয় পর্ব "মহতী ধর্মসভা"…

ইতালী যাবার পথে ভূমধ্যসাগরে মাদারীপুরের ৪ যুবকের মৃত্যু।  নিখোঁজ আরো ১ জন

অবৈধভাবে সমুদ্রপথে ইতালী যাবার সময় ভূমধ্যসাগরে মাদারীপুরের রাজৈর উপজেলার চার যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও একজন। শুক্রবার দুই যুবকের মৃত্যুর খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এর তিনদিন পর আজ (মঙ্গলবার) আরও দুইজনের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন স্বজনরা। সংসারের কর্মক্ষম…

শেষবার হজে যাওয়ার ইচ্ছে পূর্ণ হয়নি এটিএম শামসুজ্জামানের

কিংবদন্তি অভিনেতা এ টি এম শামসুজ্জামান।  আজ তার প্রথম মৃত্যুবার্ষিকী।  সিনেমায় খল চরিত্রে অভিনয় করলেও ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন ধর্মপ্রাণ।  জীবদ্দশায় ১১ বার হজে গিয়েছেন তিনি। মক্কা ও মদিনার প্রেমে পড়েছিলেন তিনি।  তাই আরও একবার হজে যাওয়ার ইচ্ছা ছিল তার।  কিন্তু সেই ইচ্ছা পূরণ হয়নি।  ২০২১ সালের এই…

শহীদ দিবসে চট্টগ্রামে যেসব সড়কে বন্ধ থাকবে যান চলাচল

ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের সাথে উদযাপনের লক্ষে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) ট্রাফিক দক্ষিণ বিভাগ যান চলাচল নিয়ন্ত্রণে দিয়েছে কিছু নির্দেশনা। ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন.এম নাসিরুদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জারি করা হয়।…