চট্টগ্রামে তালা ও ব্যাটারিতে সোনা পাচারের চেষ্টা

বড় একটি তালার ভেতরে ও চার্জলাইটের ব্যাটারির ভেতরে স্বর্ণের পাতের ওপর লিথিয়ামের প্রলেপ দিয়ে লুকিয়ে আনা দেড় কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে FZ-0563 ফ্লাইটে আসা এক যাত্রীর ব্যাগ থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়। বিমানবন্দরের একজন কর্মকর্তা…

বাঁশখালীতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তরুণ ব্যবসায়ীর মৃত্যু!

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জা‌নাতে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে এক ব্যবসায়ীর বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারী) ঘটনাটি ঘটেছে বাঁশখালীর চাম্বল বাজারে। তরুণ ব্যবসায়ী প্রকাশ কর্মকার (২৬) সকাল সাড়ে ৯ টার সময় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করতে গিয়ে অরক্ষিত বৈদ্যুতিক তারে…

শাহজালালে ৪ যাত্রীর ব্যাগে মিলল ১ কোটি ৭৪ লাখ টাকার স্বর্ণ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এনএসআই-কাস্টমস-এপিবিএনের যৌথ অভিযানে দুবাই থেকে আসা চারজন যাত্রীকে তল্লাশি করে মিলেছে ২ কেজি ১০৪ গ্রাম স্বর্ণবার, পাউডার ও স্বর্ণের অলংকার। ওই চার যাত্রী হলেন - মুন্সিগঞ্জের বাসিন্দা আব্দুল কাদির (৪১) ও ইব্রাহিম খলিল (৪০), পটুয়াখালীর বাসিন্দা মো. জুয়েল হোসেন…

সমুদ্রসীমা শান্তিপূর্ণ বাণিজ্যপথ হিসেবে ব্যবহার হবে: প্রধানমন্ত্রী

দেশের সমুদ্রসীমা শান্তিপূর্ণ বাণিজ্যপথ হিসেবে ব্যবহার হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ‘টেরিটোরিয়াল ওয়াটারস অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট’ প্রণয়নের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নৌবাহিনী আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।…

ভাষা দিবসে শীতবস্ত্র বিতরণ করেছে গার্মেন্টস শ্রমিক ফেডারেশন

মো. মোজাহিদ (গাজীপুর): গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় ভাষা শহিদ দিবসকে কেন্দ্র করে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শীতবস্ত্র বিতরণ করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। বুধবার (২১ ফেব্রুয়ারি ২০২৪) বিকাল ৩ টায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ( NGWF ) এর…

বাংলাদেশে যে ভাষায় কথা বলেন মাত্র দু’জন

আমরা দুই বোন আছি। আমরা মারা গেলে এই ভাষাও শেষ হয়ে যাবে। আমাদের দুই বোনের মতো কেউ আর কথা বলতে পারবে না। ’চা শ্রমিক ক্রিস্টিনা কেরকেট্টার এ আক্ষেপ যেন বাংলাদেশ থেকে একটি ভাষা হারিয়ে যাবার ঘোষণা দিচ্ছে। তার বড় বোন ভেরোনিকা কেরকেট্টার আক্ষেপ, ‘এখন যদি আমরা দুই বোন মারা যাই এই ভাষাও শেষ আমাদের সাথে সাথে।…

পর্যটকে ভরপুর কক্সবাজার

সপ্তাহিক ও সরকারি ছুটিতে পর্যটকে ভরপুর কক্সবাজার। হোটেল মোটেল গেস্ট হাউজগুলো শতভাগ বুকড। এতে বিগত সময়ের লোকসান পুষিয়ে নিতে পারবে বলে মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা। এদিকে, বরাবরের মতো পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত রুমভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। হয়রানির শিকার হতে হচ্ছে টমটম চালকদের কাছে। তবে অভিযোগ…

যথাযথ অনুবাদের মাধ্যমে বাংলা শিল্প-সাহিত্যকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের মাতৃভাষা সংরক্ষণ, চর্চা ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে যথাযথ অনুবাদের মাধ্যমে বাংলা শিল্প-সাহিত্যকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। শেখ হাসিনা বলেন, ‘আমাদের মাতৃভাষা সংরক্ষণ, চর্চা এবং শক্তিশালী করার পাশাপাশি সঠিক অনুবাদের মাধ্যমে শিল্প-সাহিত্যকে…

চালের বস্তায় ৬ তথ্য লেখা বাধ্যতামূলক করল সরকার

চালের দাম সহনশীল ও যৌক্তিক পর্যায়ে রাখতে ধানের নামেই চাল বাজারজাত নিশ্চিত করতে আগামী ১৪ এপ্রিল (১ বৈশাখ) থেকে বস্তার ওপর ছয়টি তথ্য লেখা বাধ্যতামূলক করেছে সরকার। বস্তায় উৎপাদনকারী মিলের নাম, জেলা ও উপজেলার নাম, উৎপাদনের তারিখ, মিল গেট মূল্য এবং ধান বা চালের জাত উল্লেখ করার নির্দেশনা দিয়ে সরকারি…

কক্সবাজারে অপারেশন করে সর্বস্বান্ত দম্পতি, পেটে কঁচি রেখেই সেলাই!

প্রসব বেদনা নিয়ে কক্সবাজার শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি হন হতদরিদ্র মাফিয়া বেগম (৩৮)। ওইদিনই সিজার করেন ক্লিনিকটির দায়িত্বে থাকা স্ত্রী ও প্রসূতি রোগ (গাইনি) বিশেষজ্ঞ ডা. খাইরুন্নেছা মুন্নি। অপারেশন শেষে পেটের মধ্যে একটি কাঁচি রেখেই সেলাই করে দেন চিকিৎসক। যা বুঝতে বুঝতেই আর অপসারণ করে গিয়েই…