চট্টগ্রামে হাসপাতালে চিকিৎসাধীন ১৬, আইসিইউতে ১ জন
চট্টগ্রামে সহিংসতার ঘটনায় এখনো ১৬ জন ভর্তি রয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে ভর্তি আছেন।
বুধবার (২৪ জুলাই) সকালে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, কোটা নিয়ে সহিংসতার ঘটনায় আহত…