হামিদের দেশত্যাগ, কমিটি পুঙ্খানুপুঙ্খ দেখে ব্যবস্থা নেবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের আগে এসবির পক্ষ থেকে একটি নিষেধাজ্ঞা ছিল। এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমাদের কাছে নিষেধাজ্ঞা পাঠিয়েছে কিনা আমি জানি না। শনিবার (১০ মে) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর…

এবার ঈদুল আজহায় টানা ১০ দিন ছুটি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এই ছুটি ঘোষণা করেছে। মঙ্গলবার (৬ এপ্রিল) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রধান উপদেষ্টার…

গাড়ি থেকে নেমে হেঁটে ফিরোজায় ঢুকলেন খালেদা জিয়া

রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা’য় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গাড়ি থেকে নেমে হেঁটে বাসায় ঢুকেন তিনি। এ সময় দুই পুত্রবধূকে তাকে ধরে রাখতে দেখা যায়।এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। উপস্থিত বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় স্লোগান দিচ্ছিলেন।…

ড. ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা। মঙ্গলবার (৬ মে) প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে এই সভা চলছে। জানা গেছে, সভায় অন্তর্বর্তী সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা করছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের…

৪ মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

নগরের কোতোয়ালী থানায় দায়ের করা পুলিশের কাজে বাধাসহ চার মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার দেখানো (শ্যোন অ্যারেস্ট) আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৬ মে) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীনের আদালতে শুনানি শেষে এই আদেশ দেন। আদালতে…

খালেদা জিয়া দেশে ফিরছেন ৬ মে

কাতারের আমিরের দেওয়া একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ৬ মে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শনিবার (৩ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার (৫ মে) লন্ডন থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা দেবে এবং মঙ্গলবার (৬ মে) ঢাকায় পৌঁছাবে। তিনি আরও…

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন  চট্টগ্রামের আহ্বায়ক কাইয়ুম সদস্য সচিব আরেফিন

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের লক্ষ্যে 'মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন - চট্টগ্রাম' এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৩ মে) মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।…

বিসিবির দায়িত্বে যোগ্য ব্যক্তিদের চান তামিম ইকবাল

চলতি বছরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগেই দেশের ক্রিকেট নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। যোগ্য ব্যক্তি নির্বাচনের পক্ষে তিনি। তামিম বিশেষ করে স্ব স্ব জেলা ও বিভাগীয় ক্রিকেটের উন্নতি পারবেন এমন ব্যক্তিদের বিসিবির দায়িত্বে দেখতে চান।…

রাখাইনে ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো চুক্তি করেনি: ড. খলিলুর রহমান

মিয়ানমারের রাখাইন রাজ্যে বাংলাদেশ হয়ে জাতিসংঘের ত্রাণ সহায়তা পৌঁছাতে ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো চুক্তি স্বাক্ষর করেনি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান। রোববার (৪ এপ্রিল) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি)…

সরকারি সফরে কাতার গেলেন সেনাপ্রধান

সরকারি সফরে আজ শনিবার (৩ মে)  কাতার গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে তিনি কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় সহযোগিতার লক্ষ্যে মতবিনিময় করবেন। সফর শেষে আগামী ৫ মে সেনাবাহিনী প্রধানের দেশে…