বিশ্বকাপের ট্রফি ঢাকায়

বিশ্ব সফরের অংশ হিসেবে তিন দিনের জন্য আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ট্রফি এখন ঢাকায়। রোববার (৬ আগস্ট) রাতে ট্রফিটি বাংলাদেশে আসে। ৭ থেকে ৯ আগস্ট এটি থাকবে বাংলাদেশে। এরপর ১০ আগস্ট কুয়েতে যাবে বিশ্বকাপের শিরোপাটি। আজ সোমবার (৭ আগস্ট) পদ্মা সেতুর মাওয়া প্রান্তের সার্ভিস এরিয়াতে আনুষ্ঠানিক ফটোশ্যুট হবে…

মুহুরী নদীর পানি বিপৎসীমার ওপরে

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে বাঁধ ভাঙার আতঙ্কে আছেন স্থানীয়রা। এতে ফুলগাজী সদর ইউনিয়নের ৬টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। সোমবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৪টা থেকে এ ভাঙন শুরু হয়। প্লাবিত গ্রামগুলো হলো, উত্তর বরইয়া, বিজয়পুর,…

বঙ্গমাতা পদক পাচ্ছেন নারী ফুটবল দল ও ৪ বিশিষ্ট নারী

২০২১ সাল থেকে বঙ্গমাতা পদক দিয়ে আসছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।  এবছর দেশের রাজনীতি,  শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া এবং গবেষণা ক্ষেত্রে অবদান রাখায় চার বিশিষ্ট নারী পাচ্ছেন ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক ২০২৩’। মঙ্গলবার (০৮ আগস্ট) বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকীতে…

একদিনে রেকর্ড ২৭৬৪ ডেঙ্গুরোগী ভর্তি, মৃত্যু ১০

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১০ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৩ জনে।  এ সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২হাজার ৭৬৪ জন।  যা এ বছর এক দিনে সর্বোচ্চ। রোববার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও…

একাদশে ভর্তি শুরু ২৬ সেপ্টেম্বর

একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে, চলবে ৫ অক্টোবর পর্যন্ত। আর ক্লাস শুরু হবে ৮ অক্টোবর। এবারও শিক্ষার্থীদের ফলের ভিত্তিতে…

চট্টগ্রামে জলাবদ্ধতা প্রশ্নে দুই সংস্থার ঠেলাঠেলি

পুরো বর্ষার শেষ সময়ে এসে গত চারদিনের বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ডুবে গেছে বন্দরনগরী চট্টগ্রামের অধিকাংশ এলাকা। বাসা-বাড়ি ছাড়াও ডুবেছে ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্পকারখানা। ফলে পানিবন্দি হয়ে পড়েছে লাখো মানুষ। এদিকে ডুবে যাওয়া অধিকাংশ সড়কে সকাল থেকেই বন্ধ রয়েছে গণপরিবহন চলাচল। কোথাও কোথাও রিকশা ও…

সাগর-রুনি হত্যা মামলা: প্রতিবেদন দাখিল পেছানোর সেঞ্চুরি

দীর্ঘ সময় পেরিয়েও সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ড মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় হতাশ সাগর-রুনির পরিবার।  প্রতিবেদন দিতে এরই মধ্যে ৯৯ বার সময় নিয়েছে তদন্তকারী সংস্থা। সোমবার (৭ আগস্ট) মামলার প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে। আদালত থেকে পাওয়া সর্বশেষ তথ্য মতে,…

টানা বৃষ্টিতে কোমর পানির নিচে চট্টগ্রাম

গত তিনদিন ধরে  টানা বৃষ্টিতে পানিতে ডুবেছে চট্টগ্রামের রাস্তাঘাট, বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান।  হাঁটু থেকে কোমর পর্যন্ত পানিবন্দি নগরীর বিভিন্ন এলাকা।  এমনকি সিটিমেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবনও কোমরপানিতে ডুবে যায়। বৃষ্টি যেন থামছেই না ! নগরবাসীকে রীতিমতো পানির নিচে বসবাস করতে হচ্ছে। কর্মদিবস ও…

টানা বৃষ্টির প্রভাব চট্টগ্রাম বন্দরে, কমেছে পণ্য ডেলিভারি

৪ দিনের টানা বৃষ্টিতে পণ্য ডেলিভারি কমেছে চট্টগ্রাম বন্দরে। এছাড়া দু’দিন ধরে বন্ধ রয়েছে বহির্নোঙরের খোলা পণ্য খালাস কার্যক্রম। চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট ৪ হাজার ৩৬ টিইইউএস কনটেইনার ডেলিভারি হয়েছিল। কিন্তু পরদিন ৪ আগস্ট ৩ হাজার ৭৪৩ কনটেইনার ডেলিভারি হলেও পরের দিন ৫ আগস্ট ২ হাজার…

সিটি বাস চালক-হেলপারের সহযোগিতায় ছিনতাই, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামে ১০ নম্বর সিটি বাসের চালক ও হেলপারের সহযোগিতায় ছিনতাই চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৫ আগস্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মাহাদুল করিম (২০), রাকিব প্রকাশ মেহেদী (১৯), সাইদুল ইসলাম জিসান (১৯) ও মফিজ (২৯)। বন্দর থানার…