চট্টগ্রামে ৩২২ মি.মি. বৃষ্টিপাত, ভোগান্তিতে নগরবাসী

সক্রিয় মৌসুমী বায়ুর কারণে চট্টগ্রামজুড়ে অঝোরে ঝরছে বৃষ্টি। এতে করে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার পরিমাণ বেড়েছে। হাঁটু থেকে কোমর পর্যন্ত পানির নিচে রয়েছে নিম্নাঞ্চল। এতে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। সোমবার (৭ আগস্ট) বেলা ১১টা থেকে আগের ২৪ঘণ্টায় চট্টগ্রামে ৩২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে…

এমপি পদ ফিরে পেলেন রাহুল গান্ধী

ভারতের কংগ্রেসের সদস্যপদ ফিরে পেয়েছেন রাহুল গান্ধী। এর আগে শুক্রবার দেশটির সুপ্রিম কোর্টের তরফ থেকে তার শাস্তি স্থগিত করা হয়েছিল। মোদি পদবি অবমাননা মামলায় রাহুলকে গত মার্চ মাসে দোষী সাব্যস্ত করেছিল সুরাত আদালত। তাকে দু’বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। সোমবার সকালে স্পিকারের সচিবালয় থেকে এ বিষয়ে…

রিজভীর বিরুদ্ধে হিরো আলমের মামলা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকা মানহানির মামলা করেছেন কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। সোমবার (৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে তিনি এ মামলা করেন। এরপর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে মহানগর গোয়েন্দা…

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার সিদ্ধান্ত

বহুল আলোচিত-সমালোচিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সাইবার নিরাপত্তা আইন-২০২৩ নামে নতুন একটি আইন করার কথা জানিয়েছে আইন মন্ত্রণালয়। সোমবার (৭ আগস্ট) সকালে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি নিশ্চিত করে…

সেঞ্চুরি করলো সাগর-রুনির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ শতবারের মতো পেছাল। আগামী ১১ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী দিন ধার্য করেন আদালত। আজ সোমবার (৭ আগস্ট) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন প্রতিবেদন দাখিল করেনি মামলার…

ভুয়া কাগজপত্রে পদোন্নতি, ১১ মাদরাসার অধ্যক্ষ-শিক্ষককে শোকজ

ভুয়া কাগজপত্র তৈরি ও তথ্য গোপন করে জ্যেষ্ঠ প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে পদোন্নতি এবং আর্থিক সুবিধা নেওয়ায় ৫ জন প্রভাষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে তাদের পদোন্নতিতে সহায়তা করায় ৬ অধ্যক্ষকেও নোটিশ পাঠানো হয়েছে। রোববার (৬ আগস্ট) মাদ্রাসা শিক্ষা অধিদফতর…

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে বন্যা

খাগড়াছড়িতে টানা বৃষ্টি চলছে। ভারি বর্ষণে যে কোনো সময়ে পাহাড় ধসে দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তাই নিরাপদ জায়গায় সরে যেতে মাকিং করছে ফায়ার সার্ভিস। সোমবার (৭ আগস্ট) সকাল থেকে পাহাড়ের নিচে বসবাসরত মানুষদের নিরাপদ জায়গায় সরে যেতে খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের কতৃক ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মাইকিং করছেন।…

বিকেলে ঢাকায় ১৪ দলের সমাবেশ

সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার সমাবেশ করবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া গত শুক্রবার বিকেলে ১৪ দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আয়োজিত সমাবেশে এ কর্মসূচি…

রাজধানীতে মাঝারি বৃষ্টিতেই ভোগান্তি

অবিরাম বৃষ্টি। ভোর সাড়ে ৪টা থেকে শুরু হয়ে চলছে এখনো। যদিও এখন বৃষ্টি আর আগের মতো ঝরছে না, তবে ভোগান্তি সারা মহারগরজুড়েই। সকলে বৃষ্টির কারণে সবচেয়ে বেশি বিকাপে পড়েতে হয়েছে অফিসগামীদের। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও ভোগান্তি পাওয়া থেকে পিছিয়ে নেই। সোমবার (৭ আগস্ট) বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায়…

মরক্কোতে বাস দুর্ঘটনায় নিহত ২৪

মরক্কোর আজিলাল প্রদেশে মিনিবাস উল্টে ২৪ জনের প্রাণহানি হয়েছে। রোববার (৬ আগস্ট) প্রদেশের ডেমনেট শহরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আজিলাল প্রদেশে বাস উল্টে রোববার ২৪ জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, মরক্কোর…