আল-কায়েদার হাত থেকে মুক্তি পেয়ে দেশে ফিরলেন সুফিউল আনাম

ইয়েমেনে আল-কায়েদার জিম্মিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন জাতিসংঘের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) সুফিউল আনাম।  দেড় বছর পর জিম্মিদশা থেকে মুক্ত হয়ে ফিরলেন তিনি। বুধবার (৯ আগস্ট ) সন্ধ্যা ৬টার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।…

চন্দনাইশে বন্যায় ভেসে যাওয়া দাদা-নাতির লাশ উদ্ধার

চট্টগ্রামের চন্দনাইশে বন্যার পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হওয়ার এক দিন পর দাদা-নাতির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৯ আগস্ট) বিকেল ৫টার দিকে আলাদা স্থান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হলেন, বাঁশখালীর আবু সৈয়দ (৮১) ও আনিস (১২)। তারা সম্পর্কে দাদা-নাতি। তারা চন্দনাইশে ভাড়াবাসায় থাকতেন।…

৪৮৯ কোটি টাকার তেল-ডাল-গম কিনছে সরকার

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আন্তর্জাতিক ও স্থানীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১৬০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  সেই সঙ্গে ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  পাশাপাশি ৫০ হাজার মেট্রিক টন গম কেনারও সিদ্ধান্ত নেওয়া হয়। এতে মোট খরচ হবে ৪৮৯ কোটি ৪০…

এবার দুদকের মুখোমুখি কিরণ

অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদের অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৯ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন সংস্থাটির…

নভেম্বরে সংসদ নির্বাচনের তফসিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী নভেম্বরে ঘোষণা করা হবে। এ ছাড়া নির্বাচনের দিন সকালে ভোটকেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে। বুধবার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। আনিছুর রহমান বলেন, নভেম্বরে ইলেকশন…

ক্লাস বর্জন করে বিক্ষোভে বুয়েট শিক্ষার্থীরা

আবরার ফাহাদ হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বহিষ্কৃত আশিকুল ইসলাম বিটুর ক্লাসে ফেরার ঘটনার প্রতিবাদে একাডেমিক কার্যক্রম বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। বুধবার (৯ আগস্ট) সকালে ক্লাস বর্জনের এই কর্মসূচি শুরু হয়। এরপর সকাল দশটা থেকে…

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

সরকার পতনের এক দফা দাবিতে আগামী শুক্রবার (১১ আগস্ট) রাজধানীতে গণমিছিল করবে বিএনপি। বুধবার (৯ আগস্ট) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শুক্রবার বাদ জুমা ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির পক্ষ থেকে…

কারিগরি ত্রুটি কাটিয়ে ফের চালু মেট্রোরেল

কারিগরি ত্রুটি কাটিয়ে প্রায় তিন ঘন্টা পর পুনরায় চালু হলো মেট্রোরেল। এর আগে সকাল সাড়ে ৯টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। বুধবার (৯ আগস্ট) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে কারিগরি ত্রুটি সারানোর পর পুনরায় চালু হয় মেট্রোরেল। মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক জানান, সার্কিট ডাউন…

বিকেলে হাসপাতালে নেয়া হবে খালেদা জিয়াকে

মেডিকেল বোর্ডের পরামর্শে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। বুধবার (৯ আগস্ট) বিকালে খালেদা জিয়াকে এভারকেয়া হাসপাতালে নেওয়া হবে বলে জানান বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, মেডিকেল বোর্ডের পরামর্শে ম্যাডামকে বিকেল ৫টায়…

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল আরও ২২ হাজার পরিবার

প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২২ হাজার ১০১টি বাড়ি হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আরও ১২টি জেলাকে গৃহহীন ও ভূমিহীন-মুক্ত ঘোষণা করা হলো। বুধবার (৯ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের…