তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা হাইকোর্টের

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে মঙ্গলবার এ আবেদনের ওপর শুনানির পর আদেশের জন্য এই দিন ধার্য করেছিলেন আদালত।…

চকরিয়া-পেকুয়ায় বন্যার স্রোতে ভেসে গেল ৪ শিশু, একদিন পর লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় পানির স্রোতে ভেসে যাওয়া ভাই-বোনসহ চার শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে চকরিয়ার বদরখালী থেকে একটি ও পেকুয়ার উজানটিয়া থেকে ভাই-বোনসহ তিন শিশুর লাশ উদ্ধার করা হয়। এর আগে বুধবার (৯ আগস্ট) তারা নিখোঁজ হয়েছিল। নিহত শিশুরা হলো- চকরিয়ার বদরখালী…

ভারতীয় নাগরিক হত্যা: টিটুর যাবজ্জীবন সাজা বহাল

ভারতীয় নাগরিক জিবরান তায়েবী হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ইয়াছিন রহমান টিটুর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ বহাল রেখে রিভিউ খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (১০ আগস্ট) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বেঞ্চ উভয় পক্ষের শুনানি শেষে রিভিউ খারিজ করে দেন। এ রায়ের ফলে কারাগারেই থাকতে হচ্ছে…

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও বাড়তে শুরু করেছে তিস্তার পানি। এতে প্লাবিত হচ্ছে নীলফামারী ও লালমনিরহাটের তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল। এতে বন্যার আশঙ্কা করছেন নদীপাড়ের বাসিন্দারা। প্রবল পানির চাপে ব্যারেজের ৪৪টি গেট খুলে রাখা হয়েছে। জনা গেছে, বৃহস্পতিবার ভোর ৬টার দিকে তিস্তা ব্যারাজপয়েন্টে…

কক্সবাজারের সেই জেলা জজকে হাইকোর্টে তলব

কক্সবাজারে মারধর ও ভাঙচুরের একটি মামলায় দুই আসামিকে শুনানি ছাড়াই জামিন দেওয়ার ঘটনায় জেলা জজ মোহাম্মদ ইসমাইলকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৬ আগস্ট তাকে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ…

ইন্দোনেশিয়ায় ৫.২ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে গুরুতর ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১০ আগস্ট) দেশটিতে এ ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ইন্দোনেশিয়ার তুয়ালে এই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের গভীরতা…

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু

একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন কার্যক্রম আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) থেকে শুরু হচ্ছে। এবারও একাদশে ভর্তিতে তিন ধাপে আবেদন গ্রহণ করা হবে। প্রথমধাপে ২০ আগস্ট পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। প্রথমদিন থেকেই ভর্তির নীতিমালা অনুসরণ করে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। বিষয়টি নিশ্চিত করেছেন…

জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নতুন নিয়ম

বিধিমালা সংশোধন করে জাতীয় পতাকা অর্ধনমিত করার ক্ষেত্রে নতুন নিয়ম এনেছে সরকার। বুধবার (৯ আগস্ট) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করা করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয় সংগীত, পতাকা এবং প্রতীক অধ্যাদেশ, ১৯৭২’ এর আর্টিকেল-৫ এ দেয়া…

পাকিস্তানের সংসদ ভেঙে দিলেন প্রেসিডেন্ট

পাকিস্তানের সংসদ ভেঙে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের করা আবেদনে সই করেছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। এর মধ্যে দিয়ে পাঁচ বছর মেয়াদ শেষ হওয়ার তিনদিন আগেই দেশটির নিম্নকক্ষ জাতীয় পরিষদ ভেঙে গেল। বৃহস্পতিবার (১০ আগস্ট) পাকিস্তানের প্রেসিডেন্ট ভবন থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।…

আগাম জামিন চান ৫৮ মামলায় বেসিক ব্যাংকের বাচ্চু

রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ৫৯ মামলায় ১৪৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্রের (চার্জশিট) অনুমোদন দেয় দুদক। একটি ছাড়া বাকি ৫৮ মামলায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুকে অভিযোগপত্রভুক্ত আসামি করা হয়। বুধবার (৯ আগস্ট) ঋণ কেলেঙ্কারির মূল হোতা ও ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ…