চিকিৎসা ও মানবিক সহায়তা নিয়ে বন্যার্তদের পাশে ‘গ্রামীণ কল্যাণ’

গ্রামীণ কল্যাণের চেয়ারম্যান নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের পরামর্শে গ্রামীণ কল্যাণ জোবরা অঞ্চল চট্টগ্রাম জেলার চন্দনাইশ, দোহাজারী, সাতকানিয়ায় বন্যার্তদের পাশে দাঁড়াতে চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা প্রদানের কর্মসূচি গ্রহণ করেছে। গত ১৭ আগস্ট থেকে জোবরা অঞ্চল ক্ষতিগ্রস্ত মানুষের চিকিৎসা…

চার সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্কতা সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়োহাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই দেশের চারটি সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান স্বাক্ষরিত সামুদ্রিক সতর্কবার্তায় এ…

ঢাকা-মাওয়া রেলপথে পরীক্ষামূলক ‘ট্র্যাক কার’ চালু

সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ট্রেন চলাচল উদ্বোধন করার কথা রয়েছে। তার আগে ঢাকা-মাওয়া রেল চলাচলের জন্য প্রথমবারের মতো পরীক্ষামূলক ট্র্যাক কার চালু হলো। শনিবার (১৯ আগস্ট) সকালে ঢাকার গেন্ডারিয়া স্টেশন থেকে পরীক্ষামূলক ট্র্যাক কার চালু হয়।…

মিয়ানমার কারাগারে আটক নারায়ণগঞ্জের ১৯ যুবক

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ১৯ যুবককে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে মিয়ানমারে আটকে রেখে মুক্তিপণ দাবি ও সেখানে নির্যাতনের ফলে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আন্তর্জাতিক মানব পাচার চক্রের মূলহোতা ইসমাইলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার ভোরে নারায়ণগঞ্জের আড়াইহাজার ও…

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২৩ বস্তা টাকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার ২৩ বস্তা টাকা পাওয়া গেছে। এখন চলছে গণনা। শনিবার (১৯ আগস্ট) সকালে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সকাল সোয়া ৮টার দিকে দানবাক্সগুলো খোলা হয়। সাধারণত প্রতি তিন মাস পর পর…

যুক্তরাষ্ট্রসহ ৩ দেশে করোনার নতুন ধরন শনাক্ত

করোনা প্রাণঘাতি ভাইরাস। তিন বছর আগে ভয়ঙ্কর মহামারী রূপে আবির্ভূত হয়েছিল এই ভাইরাস। একের পর এক রূপ পাল্টে আঘাত হেনেছে বিভিন্ন দেশে। এতে থমকে গিয়েছিল গোটা বিশ্ব। এরপর দ্রুততম সময়ের মধ্যে টিকা আবিষ্কারের ফলে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এই ভাইরাস। শেষ হয়েছে মহামারী। বিশ্বজুড়ে স্বাভাবিক হয়েছে জনজীবন। তবে…

বিকেলে রাজধানীতে বিএনপির পদযাত্রা

খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীতে আজ পদযাত্রা করবে বিএনপি। শনিবার বেলা ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়ে শান্তিনগর, মালিবাগ ও মগবাজার মোড় পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম…

জামাল এখন আর্জেন্টিনার সোল দে মায়োর

আনুষ্ঠানিক আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দে মায়োতে শুক্রবার (১৮ আগস্ট) রাতে আনুষ্ঠানিকভাবে নাম লিখিয়েছেন জামাল ভূঁইয়া।  বাংলাদেশ সময় রাত ৯টা ২০ মিনিটের দিকে আনুষ্ঠানিকভাবে জামালকে পরিচয় করিয়ে দেয় ক্লাবটি।  এই পরিচয় পর্বটি ফেসবুক লাইভে প্রকাশ করেছেন জামাল নিজেই। ৩২ বছর বয়সী মিডফিল্ডার একেক সময়…

অরক্ষিত রেলগেটে পা হারালেন অটোচালক

অরক্ষিত রেলগেটে ট্রেনে কাটা পড়ে মাহবুর রহমান নামের এক অটোরিকশাচালকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।  এ সময় ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।  শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যায় কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের তকিপল বাজার এলাকার রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। আহত মাহবুর রহমান উপজেলার বালাপাড়া ইউনিয়নের…

৭ নবজাতককে হত্যার দায়ে দোষী সাব্যস্ত ব্রিটিশ নার্স

সাত নবজাতককে হত্যার দায়ে এক ব্রিটিশ নার্সকে দোষী সাব্যস্ত করা হয়েছে।  শুক্রবার (১৮ আগস্ট) ম্যাঞ্চেস্টার ক্রাউন কোর্ট তাকে দোষী সাব্যস্ত করেছে।  সোমবার (২১ আগস্ট) তাকে দীর্ঘ কারাবাসের সাজা দেওয়া হবে। লুসি লেটবি নামের ৩৩ বছর বয়সি এই নার্স পাঁচ ছেলেশিশু ও দুই মেয়েশিশুকে হত্যা এবং আরও কয়েকজন নবজাতককে…