শাহরিয়ার কবিরের মেয়ের মরদেহ উদ্ধার

ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা কবির মুমুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রাতেই মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয় বনানী থানা পুলিশ। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ওসি…

অল্প বৃষ্টিতে সড়কে হাঁটু পানি

সকাল থেকে প্রখর রোদ ছিল আকাশে। ছিল গরমের তাপও। আজ শুক্রবার বিকেল ৩টার দিকে শুরু হয় বৃষ্টি। আকস্মিক এ বৃষ্টিতে তলিয়ে যায় চট্টগ্রাম নগরীর বিভিন্ন নিচু এলাকা।  এতেই দুর্ভোগে পড়ে নগরবাসী।  চট্টগ্রাম ওয়াসার মোড় থেকে ছবিটি তুলেছে দৈনিক দেশ বর্তমান পত্রিকার আলোকচিত্রী শিল্পী মোহাম্মদ হানিফ এমএফ

জামালপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪

জামালপুরে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই ইজিবাইকের আরোহী। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।  দুর্ঘটনায় আহত তিনজনকে আশঙ্কাজন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের রানাগাছা উত্তরপাড়া মসজিদ এলাকায় এই…

সিরাজুল আলমের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের মৃত‍্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ শুক্রবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। আজ শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে বাংলাদেশের…

আমার মৃত্যুর পর শোকসভা হবে না

বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান (দাদা ভাই) আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮২ বছর। আজ শুক্রবার (৯ জুন) বিকাল আড়াইটার দিকে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন।…

রাজনীতির ‘রহস্য পুরুষ’ সিরাজুল আলম খানের বর্ণাঢ্য জীবন

বাংলাদেশের রাজনীতিতে ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত ছিলেন সিরাজুল ইসলাম খান। জনসম্মুখে খুব একটা আসতেন না তিনি, কোনো রাজনৈতিক দলের সঙ্গেও সরাসরি জড়িত ছিলেন না। এরশাদের পতনের পর আরও আড়ালে চলে যান তিনি। আড়াল থেকেই ছিল তার তৎপরতা।  সব আন্দোলন-সংগ্রামের পেছনে অন্যতম নায়ক ছিলেন তিনি। ‘দাদাভাই’ নামেও তিনি…

প্রবীণ রাজনীতিবিদ সিরাজুল আলম খান আর নেই

মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠক, রাজনীতির রহস্যপুরুষ সিরাজুল আলম খান (দাদাভাই) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন হাসপাতালটির পরিচালক ব্রি. জে. নাজমুল হক। সিরাজুল আলম…

নারায়ণগঞ্জে আগুনে একই পরিবারের ৫ জন দগ্ধ

নারায়গঞ্জের ফতুল্লায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৈদ্যুতিক পাখা থেকে আগুন লেগে আগুনে একই পরিবারের শিশুসহ ৫ জন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শুক্রবার ৯ জুন ভোরে কাশিপুর শেখ বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- আব্দুস সালাম, বুলবুলি, সোনিয়া…

হঠাৎ জঙ্গি সংগঠনের তৎপরতা বেড়েছে

হঠাৎ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে জঙ্গিদের তৎপরতা বেড়ে গেছে। সন্ধান মিলছে নতুন নতুন জঙ্গি সংগঠনের । আইনশৃংখলা বাহিনীর পাতা ফাঁদে ধরা পড়ছে নতুন নতুন ও পুরাতন জঙ্গি নেতা। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য। হদিস মিলছে কয়েকমাস, বছর আগে বাড়ি থেকে পালিয়ে জঙ্গি সংগঠনের সদস্য হওয়া স্কুল…

আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা সন্ধ্যায়

বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা আজ শুক্রবার। এদিন সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।…