সাফা কবির বললেন, ‘আল্লাহর রহমতে ভালো আছি’

ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা শাহরিয়ার কবির মুমুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (৮ জুন) রাতে বনানীর বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।  অনেকেই  অর্পিতা কবিরের সঙ্গে অভিনেত্রী সাফা কবিরের নাম জড়িয়ে মৃত্যুর খবর ছড়াচ্ছে। অন্যদিকে, গণমাধ্যম বলছে ঘাতক…

একদিন আমরা বিশ্বকাপ জয়ী হতে পারি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্যাংক অ্যাসোসিয়েশনের খেলা যেন এখানেই থেমে না যায়। আমাদের দেশে অনেক খেলা আছে, সে খেলাগুলোকে আস্তে আস্তে যুক্ত করতে হবে, এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করতে হবে। এখান থেকেই আমরা একসময় বিশ্বকাপ খেলতে পারব। একদিন আমরা বিশ্বকাপ জয়ী হতে পারি। জিতেও আনতে পারি। শুক্রবার…

নিরপেক্ষ সরকারের দাবিতে জাতি ঐক্যবদ্ধ: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের প্রয়োজন একটা অবাধ সুষ্ঠু নির্বাচন। একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আজ নিরপেক্ষ সরকারের দাবিতে গোটা জাতি ঐক্যবদ্ধ। তিনি বলেন, ‘এজন্য এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে এবং নিরপেক্ষ…

বিএনপি নেতা চাঁদ কারাগারে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় রাজশাহী জেলা বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (৯ জুন) দুই দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন চকবাজার…

নিজ গ্রামেই দাফন করা হবে দাদা ভাইকে

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীণ রাজনীতিক ও বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খানের (দাদাভাই) দাফন তার জন্মভূমি নোয়াখালীতে হবে।  বৃহস্পতিবার (৯ জুন) বিকালে পরিবারের বরাত দিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মন্টু এ তথ্য জানিয়েছেন। তিনি…

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে তুমুল লড়াইয়ের দাবি রাশিয়ার

ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে তুমুল লড়াইয়ের কথা জানিয়েছে রাশিয়া। শুক্রবার (৯ জুন ) রণক্ষেত্রে এই লড়াই হয় বলে দাবি করছে মস্কো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে রণক্ষেত্র থেকে স্বতন্ত্রভাবে খবর সংগ্রহ করা প্রায় অসম্ভব। ফলে ইউক্রেনের আক্রমণের তীব্রতা বা মাত্রা কেমন বা রাশিয়ার প্রতিরক্ষা…

পরিত্যক্ত কূপ থেকে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৪ নম্বর কূপ থেকে ফের গ্যাস সরবরাহ শুরু হয়েছে ৷ বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির (বিজিএফসিএল) আওতাধীন এই কূপকে একসময় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। শুক্রবার (৯ জুন) সকাল ১১টার পর এই কূপ থেকে দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে বলে জানিয়েছেন…

পিটিআই ভেঙে আইপিপি গঠন করা হচ্ছে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) থেকে পদত্যাগ করা নেতাদের অনেকেই জাহাঙ্গীর তারিনের সদ্য গঠিত দল ইসতিকাম-ই-পাকিস্তান পার্টিতে (আইপিপি) যোগ দিচ্ছেন। জাহাঙ্গীর তারিন একসময় ইমরান খানের ঘনিষ্ঠ মিত্র হলেও তাদের মধ্যে বিরোধের জের ধরে তিনি আলাদা হয়ে গিয়েছিলেন। তবে এখন আবার…

সংবিধান অনুযায়ী নির্বাচন হবে: তথ্যমন্ত্রী

সংবিধান অনুযায়ী নির্বাচন হবে মন্তব্য করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যারা নির্বাচন ভণ্ডুল করতে চায়, নির্বাচন প্রতিহত করতে চায়, তাদের সঙ্গে সংলাপ করে কোনও ফায়দা নাই। বাংলাদেশে নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। মির্জা ফখরুল ইসলাম সাহেব বরং এসব কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে…

সিরাজুল আলম খানের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও দেশের কিংবদন্তী রাজনীতিক সিরাজুল আলম খানের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৯ জুন) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শোক জানান। শোক বার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও দেশের…