দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন রোববার

দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হবে আগামী রোববার (১৮ জুন)। এদিন ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর ১২টায় রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান। জাতীয়…

উত্তর জেলার শান্তি সমাবেশে যুবলীগ নেতা এলিটের বিশাল বহর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে যুবলীগের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের ‘শান্তি সমাবেশে’ বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট। বুধবার (১৪…

নির্বাচন নিয়ে দেশে নয়, বাইরে থেকেও চক্রান্ত চলছে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন নিয়ে শুধু বাংলাদেশ নয়, বাইরে থেকেও খেলা চলছে। চক্রান্ত চলছে। কোটি কোটি টাকা দিয়ে লবিস্ট নিয়োগ করছে। ক্ষমতায় না থাকলেও তাদের সে অর্থ আছে। লবিস্ট নিয়োগ করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্য এবং…

গ্রিসে নৌকাডুবি, নিখোঁজ কয়েকশ মানুষ

গ্রিসে অনৌকাডুবির ঘটনায় এখনো কয়েকশ মানুষ নিখোঁজ রয়েছেন। বুধবার  ( ১৪ জুন ) ভূমধ্যসাগরীয় পেলোনপলিস উপকূলের কাছে অভিবাসীদের বহনকারী বিশালাকৃতির একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৭৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ১০০ জনেরও বেশি মানুষকে। গ্রিসের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের…

অ্যারো-৩ ইসরায়েলি মিসাইল ডিফেন্স সিস্টেম কিনছে জার্মানি

ইসরায়েলের কাছ থেকে মিসাইল ডিফেন্স সিস্টেম কিনছে জার্মানি। অ্যারো-৩ নামের ইসরায়েলি এই মিসাইল ডিফেন্স সিস্টেম পশ্চিম ইউরোপের এই দেশটি কিনছে ৪০০ কোটি ইউরো দিয়ে। বিষয়টি অনুমোদনও করেছে জার্মান পার্লামেন্ট। দূরপাল্লার অ্যারো-৩ সিস্টেম ব্যালেস্টিক মিসাইলকেও ধ্বংস করে দিতে পারে, সেটাও আবার পৃথিবীর…

জি কে শামীমসহ ৮ জনের মামলার রায় ২৫ জুন

আলোচিত ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমসহ আটজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ২৫ জুন দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (১৫ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন।…

বলুয়ার দিঘি ভরাটে জড়িত ১০ জনের নাম বেরিয়ে এসেছে

চট্টগ্রামের বলুয়ার দিঘি দখলের সত্যতা পেয়েছে জেলা প্রশাসন। দ্বিশত বছরের ঐতিহাসিক এই দিঘি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের সাথে জড়িত ১০ জনকে চিহ্নিত করে প্রতিবেদন দাখিল করা হয়েছে।পরিবেশবাদী সংগঠক ও স্থানীয়দের দাবির প্রেক্ষিতে চট্টগ্রামের জেলা প্রশাসকের ত্বরিৎ নির্দেশে বন্দর ভূমি অফিসের সদর সার্কেল এই…

তিন উইকেট নিয়ে লাঞ্চে টাইগাররা

শরিফুলের ব্রেক থ্রু, সঙ্গে এবাদত হোসেনের জোড়া উইকেট। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৮২ রানের জবাব দিতে নেমে ৩৫ রানেই ৩ উইকেট হারিয়েছে আফগানিস্তান ক্রিকেট দল। এই ৩৫ রানেই মধ্যাহ্ন বিরতিতে গেছে তারা। আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি ২ রানে অপরাজিত আছেন। টাইগার পেসার এবাদত হোসেন ২টি ও শরিফুল ইসলাম ১…

বাবা-মা ও বোনের পর মারা গেলেন টুটুলও

নারায়ণগঞ্জের ফতুল্লায় দগ্ধের ঘটনায় বাবা-মা-বোনের পর এবার টুটুলের (২২) মৃত্যু হয়েছে। সে পেশায় গার্মেন্টকর্মী ছিল।  আজ বৃহস্পতিবার (১৫ জুন) সকাল সোয়া ৯টার সময় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল…

সিরাজগঞ্জে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

সিরাজগঞ্জ জেলার সলঙ্গায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ-হাটিকুমরুল মহাসড়কের নলকা সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন নারী ও একজন শিশু রয়েছে, তবে তাদের পরিচয় জানা যায়নি। হাটিকুমরুল হাইওয়ে থানার…