মানুষের সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

মানুষের সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা আমাদের সর্বোত্তম উপায়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছি। তবে আমি মনে করি এটি ব্যাপকভাবে হওয়া উচিত। আইএলও এ ব্যাপারে উদ্যোগ নিতে পারে। এছাড়া কেউ যাতে পিছিয়ে না থাকে তা নিশ্চিত করতে আন্তর্জাতিক…

মনোনয়ন জমা দিয়ে যা বললেন মোহাম্মদ এ আরাফাত

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ এ আরাফাত তার মনোনয়ন জমা দিয়েছেন। এ সময় তিনি গণমাধ্যমকে বলেন, নির্বাচনগুলোতে এখন বিশ্বের চোখ রয়েছে। আমরাও নির্বাচনগুলোকে সিরিয়াসলি নিতে চাই। ইলেকশন ইজ নট অ্যা ম্যাটার অব জোক। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর…

আনোয়ারায় জিনিয়াস মেধাবৃত্তি পুরস্কার ও শিশু উৎসব শনিবার

জিনিয়াস বাংলাদেশ মেধাবৃত্তি পুরস্কার বিতরণী ও শিশু উৎসব আগামী ১৭ জুন শনিবার, বিকেল ৩টায় আনোয়ারা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার মো. ইশতিয়াক ইমন। অনুষ্ঠান উদ্বোধন করবেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী।…

বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর : সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়িতে বিএনপি ও অঙ্গসংগঠনের সমাবেশে যাওয়ার সময় জামালখান এলাকায় স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থিরচিত্রের স্ট্যাম্পার্ড এবং ম্যুরাল ভাঙচুরের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ জুন) সন্ধ্যায় নগরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে কোতোয়ালি থানা পুলিশ।…

চট্টগ্রামে টাস্কফোর্সের অভিযান, শ্যামলী বাস থেকে দেড় কোটি টাকার হেরোইন উদ্ধার

চট্টগ্রাম নগরীর এ কে খান এলাকায় বিভিন্ন বাসে অভিযান চালিয়ে দেড় কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে টাস্কফোর্সের সদস্যরা। বুধবার (১৪ জুন) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত একেখান এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী শ্যামলী বাসে অভিযান চালিয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী…

চট্টগ্রামে বিএনপির নাশকতা, দুই মামলায় গ্রেফতার ২৪

চট্টগ্রামে দুই মামলায় এখন পর্যন্ত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জুন) নগরের দামপাড়ায় সিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন। তিনি বলেন, নগরের কোতোয়ালী…

রোহিঙ্গাদের ২.৯ মিলিয়ন মার্কিন ডলার দেবে জাপান ও ইউএনএইচসিআর

কক্সবাজার ও ভাসানচরের রোহিঙ্গাদের জন্য ২.৯ মিলিয়ন মার্কিন ডলার (৩৯১ মিলিয়ন জাপানিজ ইয়েন) দেবে জাপান সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। বৃহস্পতিবার (১৫ জুন) ইউএনএইচসিআরের ঢাকার কার্যালয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেন সংস্থাটির বাংলাদেশ প্রধান ইয়োহানেস ভন ডার ক্লাও এবং বাংলাদেশে নিযুক্ত…

খালেদা জিয়ার ১১ মামলার হাজিরা ১৬ জুলাই

রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা একটি মামলাসহ মোট ১১টি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১৬ জুলাই দিন নির্ধারণ করেছেন আদালত। বৃহস্পতিবার (১৫ জুন) এসব মামলায় খালেদা জিয়ার হাজিরার দিন ধার্য থাকলেও অসুস্থতাজনিত কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি।…

ডেঙ্গু পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে ডেঙ্গু পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ডেঙ্গু পরিস্থিতি দেখে মনে হচ্ছে মশা নিধনে ঘাটতি রয়ে গেছে।  আমরা নিয়মিত সিটি করপোরেশনের সঙ্গে কাজ করছি। তাদের পরামর্শ দিচ্ছি। স্বাস্থ্যমন্ত্রী বলেন,আমাদের গবেষণা টিম কাজ করছে। আমাদের…

আঞ্চলিক ক্রিকেট কমিটি : নাছিরের নেতৃত্বে ১১ সদস্যের এডহক কমিটি চট্টগ্রামে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রিজিয়নাল ক্রিকেট কমিটি বা আঞ্চলিক ক্রিকেট কমিটি গঠনে প্রক্রিয়া শুরু হয়েছে দীর্ঘ দিন ধরে। বিসিবির সাধারণ সভায় এ নিয়ে নানা সময় আলোচনা করা হলেও, তা আলোর মুখ দেখেনি। অবশেষে ছয়টি বিভাগে আঞ্চলিক কমিটি অনুমোদন করা হয়েছে। আর সে আঞ্চলিক কমিটি সমূহের জন্য একটি এডহক কমিটিও অনুমোদন করা…