রেলে আগুন দিলে ছেঁকে ছেঁকে ধরে শাস্তি: প্রধানমন্ত্রী

বিএনপি ক্ষমতায় এসে রেল বন্ধ করে দিতে চেয়েছিল এবং আন্দোলনের নামে রেলে আগুন দিয়েছিল। কিন্তু তারা আবার যদি রেলে আগুন দেয়, তবে ছেঁকে ছেঁকে ধরে শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে আখাউড়া-লাকসাম ডাবল লাইন নির্মাণ প্রকল্পের আওতায় নবনির্মিত ৭২ কিলোমিটার…

৪৮ ঘণ্টায়ও মিলেনি নিখোঁজ তৌহিনের সন্ধান

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ মো. আলী তৌহিনের (১৫) সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের প্রায় ৪৮ ঘণ্টা পরও তার কোনো সন্ধান মিলেনি। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর দেড়টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। লাইফগার্ড ও…

রাষ্ট্রদূতদের বিবৃতি ভিয়েনা কনভেনশন নীতিমালা লঙ্ঘন: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ঢাকা-১৭ আসনের এক এমপি প্রার্থীর (হিরো আলম) ওপর হামলায় ১৩ দেশের রাষ্ট্রদূতরা দলবদ্ধ হয়ে যে বিবৃতি দিয়েছেন তা সুস্পষ্টভাবে ভিয়েনা কনভেনশন নীতিমালা লঙ্ঘন৷ বৃহস্পতিবার (২০ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ইনস্টিটিউট…

নতুন যুগে আখাউড়া-লাকসাম রেলপথ

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে কুমিল্লার লাকসাম পর্যন্ত ৭২ কিলোমিটার ডুয়েলগেজ ডাবল লাইন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার ফলে ঢাকা-চট্টগ্রাম রেলপথে আর কোনো সিঙ্গেল লাইন রইল না। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ডাবল লাইন এ রেলপথটি উদ্বোধন…

মানবতাবিরোধী অপরাধ : পিরোজপুরের ৪ জনের মৃত্যুদণ্ড

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে পিরোজপুরের ভান্ডারিয়ার আব্দুল মান্নানসহ চারজনের ফাঁসির রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (২০ জুলাই) ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় দেন। ট্রাইব্যুনালে…

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬

মধ্য কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন রাজনীতিবিদ নিহত হয়েছেন। এছাড়াও এতে বিমানটির চালকও মারা যান। বুধবার (১৯ জুলাই) এই ঘটনা ঘটে। খবর এনডিটিভির। নিহত পাঁচজন রাজনীতিবিদই সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট আলভারো উরিবের সেন্ট্রো ডেমোক্রেটিকোর সদস্য ছিলেন। এক টুইটার বার্তায় সেন্ট্রো ডেমোক্রেটিকো দলটি…

আজ দেশব্যাপী বিএনপির শোক র‌্যালি

সরকারবিরোধী এক দফা আন্দোলন চলাকালীন ঘোষিত পদযাত্রা কর্মসূচি চলাকালে লক্ষ্মীপুরে কৃষক দল নেতা হত্যার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (২০ জুলাই) ঢাকাসহ দেশব্যাপী মহানগর ও জেলা পর্যায়ে শোক র‌্যালি করবে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার এই তথ্য নিশ্চিত করেন। দিদার জানান, ঢাকায়…

মাদারীপুর এক্সপ্রেসওয়েতে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষ

মাদারীপুরের শিবচর এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। বুধবার(১৯ জুলাই) দিবাগত ভোররাত সাড়ে ৪টার দিকে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকায় এ ঘটনা ঘটে। বাসটির চালক গুরুতর আহত হন। আহত চালকের নাম মাইনুদ্দিন। তার বয়স ৪৫। তার…

দেশে ফিরেছেন ৭৫ হাজার ৫২৪ হাজি

হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৭৫ হাজার ৫২৪ জন হাজি। এবার হজ করতে গিয়ে এ পর্যন্ত ১১১ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জুলাই) রাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বুধবার পর্যন্ত মোট ফিরতি…

সিলেটে প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৫

সিলেট-ভোলাগঞ্জ সড়কের খাগাইলে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে উপজেলার নন্দিরগাও ইউনিয়নের সুন্দ্রগাও এলাকার পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই ঘটনা…