চট্টগ্রামে নৌকা প্রার্থীর কার্যালয়ে হামলা, দুই মামলায় গ্রেফতার ২৫

চট্টগ্রামে বিএনপির পদযাত্রা থেকে চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনায় দুইটি মামলা হয়েছে। আওয়ামী লীগের কর্মী আরিফুল ইসলাম বাদী হয়ে করা মামলায় নগর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। অপরদিকে খুলশী থানার উপপরিদর্শক (এসআই)…

সোনা-রূপা বিক্রিতে বাজুসের নতুন নির্দেশনা

সোনা-রূপা বিক্রিতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন নির্দেশনায় বলা হয়েছে ক্যাডমিয়াম পদ্ধতিতে ১৮, ২১, ২২ ও ২৪ ক্যারেটে অলংকার তৈরি ও বিক্রি করা যাবে, সনাতন পদ্ধতিতে বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। বৃহস্পতিবার (২০ জুলাই) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে বাজুস।…

সুইডেন পলিটেকনিকের ছাত্রাবাস থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

রাঙামাটির কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) ছাত্রাবাসের দোতলা থেকে পড়ে শেখ সাদিকুর রহমান (২৪) নামে এক শিক্ষার্থী মারা গেছেন। বুধবার (১৯ জুলাই) সকাল ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত শিক্ষার্থী শেখ সাদিকুর রহমান কম্পিউটার সায়েন্স…

ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৭৫৫

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে। একই সময় এক হাজার ৭৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে…

চুনতি অভয়ারণ্যে ২৬ অজগরের অভমুক্তি

চট্টগ্রাম চিড়িয়াখানায় ক্যাপ্টিভ ব্রিডিং এর মাধ্যমে জন্ম নেওয়া ১৬টি বাচ্চা সাপ ও বিভিন্ন স্থান হতে উদ্ধারকৃত ১০টি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। ২০ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে অজগর সাপগুলো চুনতি অভয়ারণ্যে অবমুক্ত করা হয়। সাপগুলো মধ্যে ১৬টি ছোট বাচ্চা, ১০টি বড় প্রজাতির। এসব ইন্ডিয়ান রক পাইথন প্রজাতির…

চট্টগ্রামে ২২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার

নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে ২২ কেজি গাঁজাসহ মো. জামশেদ (২৫) নামে এক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার জামশেদ কোতোয়ালি থানার সিআরবি এলাকার মালিপাড়ার মো. রফিকের ছেলে। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে ভোরে তুলাতলী মালিপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয় বলে…

২৩ বছর আগে প্রবাসীকে হত্যা, ৮ জনের মৃত্যুদণ্ড

কক্সবাজারে ২৩ বছর আগে মো. হোসেন নামের এক প্রবাসীকে হত্যার দায়ে তার মেয়ের জামাইসহ ৮ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া মামলার ৪ আসামিকে খালাস দিয়েছেন। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৪ মোশাররফ হোসেন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- কক্সবাজার…

ভুল করেননি, জেনেবুঝে ক্রাইম করেছেন, কক্সবাজার জেলা জজকে হাইকোর্ট

আইন ভঙ্গ করে আদেশে মিথ্যা তথ্য লিখে আসামিদের জামিন দেওয়ার ঘটনায় কক্সবাজারের জেলা জজ মোহাম্মদ ইসমাঈলকে উদ্দেশ করে হাইকোর্ট বলেছেন, ‘আপনি ভুল করেননি। জেনেবুঝে আপনি ক্রাইম করেছেন।’ বৃহস্পতিবার (২০ জুলাই) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। বৃহস্পতিবার…

শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সহশিক্ষা কার্যক্রম বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির

উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে এবং নতুন নতুন জ্ঞান সৃষ্টি ও উদ্ভাবনে গবেষণার কোনো বিকল্প নেই। এ জন্য শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে সহশিক্ষা কার্যক্রম বাড়ানোর নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (২০ জুলাই) বঙ্গভবনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি)…

চট্টগ্রামে নৌকা প্রার্থীর ক্যাম্পে হামলা, বিএনপির ৩০০ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় বিএনপির ৩০০ অজ্ঞাতনামা নেতাকর্মীকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা। তিনি জানান,…