বিএনপির সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি। রোববার (৪ জুন) সকাল ১০টার পর বিএনপি চেয়ারপারসন কার্যালয় গুলশানে এ বৈঠক শুরু হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বাংলাদেশে নিযুক্ত জাপান রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করছেন। তার সঙ্গে রয়েছেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি সদস্য শামা ওবায়েদ। আরও আছেন জাপান দূতাবাসের প্রথম রাজনৈতিক সচিব মিস ইগাই।
এর আগে শনিবার (৩ জুন) রাজধানীর হোটেল ওয়েস্টিনে ‘জাপান-বাংলাদেশ সম্পর্ক: ভবিষ্যতের পূর্বাভাস’ শীর্ষক এক সিম্পোজিয়ামে জাপানি রাষ্ট্রদূত আঞ্চলিক সহযোগিতা বাড়াতে এবং বৈচিত্র্য আনতে জাপান, ভারত ও বাংলাদেশের মধ্যে একটি ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাই করে দেখার বিষয়ে জোর দিয়েছেন।
এমএফ