চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারিতে অভিযান চালিয়ে এক কেজি হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৩ জুন) ভোর সাড়ে ৬টার দিকে ভাটিয়ারী এলাকার ওয়েল ফুড ও বনফুলের সামনে থেকে এই মাদক জব্দ করা হয়।
চট্টগ্রাম-৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে করে ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে।