রাজনৈতিক ফায়দা লাভে খালেদা জিয়াকে অসুস্থ দেখানো বিএনপির উদ্দেশ্য

রাজনৈতিক ফায়দা লাভে খালেদা জিয়াকে অসুস্থ দেখানো বিএনপির উদ্দেশ্য মন্তব্য করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আমার মনে হয়, বিএনপির পরিকল্পনার অংশ হচ্ছে খালেদা জিয়াকে অসুস্থ দেখানো।  কারণ খালেদা জিয়া সুস্থ আছেন।  তিনি বলেন, বিএনপির আসল উদ্দেশ্য হচ্ছে খালেদা জিয়াকে অসুস্থ বানিয়ে রাখা ও দেখানো। রাজনৈতিক ফায়দা লাভের উদ্দেশ্যে বিএনপি সেটা সব সময় করে আসছে।

রোববার (৩০ এপ্রিল) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি-বাচসাস নেতা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নেতারা বলেছিলেন, খালেদা জিয়াকে যদি বিদেশ নেওয়া না হয় তাহলে তার জীবন শঙ্কায় পড়বে।  সেটি বলার মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম খালেদা জিয়া বাংলাদেশের হাসপাতালে চিকিৎসা নিয়ে ভালো হচ্ছেন এবং তিনি খুব আলো আছেন।

তথ্যমন্ত্রী বলেন ‘বিএনপি একটি রাজনৈতিক দল, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটি তাদেরই সিদ্ধান্তের ব্যাপার।  তবে আমি মনে করি গণমানুষের সংগঠন যদি ক্রমাগতভাবে নির্বাচনের বাইরে থাকে, নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে সে সংগঠন আর গণমানুষের সংগঠন থাকে না।

তিনি বলেন, ‘গত বছরের ১০ ডিসেম্বরের পর বিএনপির ভেতরে আলোচনা হচ্ছে আন্দোলনের কি হলো, আন্দোলন এভাবে মাঠে মারা গেলো কেন?  যে আন্দোলন তাদের মাঠে মারা গেছে সে আন্দোলন আর জীবিত করতে পারবে না।’

বিএনপির মহাসচিব বিভিন্ন সমাবেশে বলে আসছেন আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে না, তারা নির্বাচন করতে চায় না এ বিষয়ে জানতে চাইলে ডা. হাছান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ সব সময় নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় গেছে। আমরা জনগণের শক্তিতে ও জনগণের রায় বিশ্বাস করি।  বরং বিএনপি নির্বাচনে বিশ্বাস করে না।  সেজন্য তারা নির্বাচন বর্জন করছেন।  ইউনিয়ন পরিষদ নির্বাচন ও সাধারণ মেম্বার নির্বাচন পর্যন্ত বর্জন করেছে।  তার মানে তারা নির্বাচনে বিশ্বাস করে না। ২০১৪ সালে নির্বাচন বর্জন করেছেন নির্বাচন প্রতিহত করার চেষ্টা করেছেন।  ২০১৮ সালের নির্বাচনেও অংশ গ্রহণ করেছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য। বিএনপি বরং নির্বাচনে বিশ্বাস করে না।’