স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয় বলে জানিয়েছেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানান, আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এটি চূড়ান্ত হবে।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্টার নিউজকে এ কথা বলেন তিনি।
এর আগে এদিন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রীমীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করেনি নির্বাচন কমিশন (ইসি)। তিনি বলেন, ভোটের তারিখ ঘোষণা নিয়ে কিছুই জানে না সরকার।