৭ বাংলাদেশী নিহতের ঘটনায় ভারতীয় হাইকমিশনারের দুঃখ প্রকাশ

কলকাতায় অগ্নিকাণ্ড

পশ্চিমবঙ্গের কলকাতার একটি হোটেলে দুর্ঘটনায় সাত বাংলাদেশী নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি। সচিবালয়ে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের বিষয়টি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার এম সাখাওয়াত হোসেন জানান, প্রধানমন্ত্রীর তারেক রহমান যেন ভারত সফরে যান এ বিষয়টি অবগত করেছেন ভারতীয় হাইকমিশনার।
আগামী ১২ সেপ্টেম্বর ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের নয়া দিল্লিতে যাবেন কিনা, কিংবা এর আগে দ্বিপক্ষীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা? এ নিয়ে যে অনিশ্চয়তা চলছে, এমন প্রেক্ষিতে বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
প্রায় এক ঘন্টার বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুজন। স্বাস্থ্যমন্ত্রী জানান, একেবারেই সৌজন্য সাক্ষাৎ ছিল এটি। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারতের সফরের বিষয় নিয়ে কি কথা, এ বিষয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
ভারতীয় হাইকমিশনার স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সুন্দর সাক্ষাৎ হয়েছে বলে জানান। কথা বলেন, সম্প্রতি কলকাতায় আগুনে পুড়ে বাংলাদেশে মৃত্যুর ঘটনা নিয়েও।
বাংলাদেশ তার ভালো লাগার একটি জায়গা বলেও জানান ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।