সিরাজগঞ্জে বিএসটিআই’র মোবাইল কোর্ট: ২ প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জ জেলা সদরে পণ্যের মোড়কজাতকরণ ও মান নিয়ন্ত্রণে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ১৯ আগস্ট বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, পাবনা এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলা সদরের মুজিব সড়ক এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে পণ্যের মোড়কে মিথ্যা তথ্য এবং আমদানিকারকের সিল ছাড়া বিদেশি কসমেটিকস বিক্রির দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মহসিন খন্দকারের নেতৃত্বে পরিচালিত প্রথম মোবাইল কোর্টে ‘লেডিস কর্ণার’ নামক একটি প্রতিষ্ঠানকে আমদানিকারকের সিল ব্যতীত কসমেটিকস পণ্য বিক্রির অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ ‘ এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী ৫,০০০ টাকা জরিমানা করা হয়।

একই দিনে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফারজানা রহমান তন্বীর নেতৃত্বে পরিচালিত দ্বিতীয় মোবাইল কোর্টে ‘সরকার অয়েল মিল’ নামক প্রতিষ্ঠানটিকে সরিষার তেল পণ্য বিক্রয়ে মিথ্যা তথ্য প্রদানের অপরাধে ‘বিএসটিআই আইন, ২০১৮’ এর ৩০/৩০ ধারা অনুযায়ী ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে বিএসটিআই পাবনা আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) জনাব রকিবুল হাসান রিপন ও পরিদর্শক (মেট্রোলজি) জনাব মোঃ ইউনুছ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। বিএসটিআই ফিল্ড অফিসার (সিএম) রকিবুল হাসান রিপন বলেন জনস্বার্থে ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের কার্যক্রম চলমান থাজবে, ভবিষ্যতে আরও জোরদার করা হবে