মোরেলগঞ্জ উপজেলা সিএসও সভায় স্থানীয় সমস্যা সমাধানে গুরুত্বারোপ

বাগেরহাটের মোরেলগঞ্জে স্থানীয় বিভিন্ন সমস্যা ও এর সমাধান নিয়ে উপজেলা সিএসও সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকাল ১১টায় সেতারা আব্বাস কলেজে CODEC–ENGAGE প্রকল্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সিএসও সদস্য, CODEC–ENGAGE প্রকল্পের PC, TO, Area Officer (AO), Field Facilitator (FF) এবং স্থানীয় সাংবাদিকসহ মোট ২৫ জন অংশগ্রহণ করেন। সভাটি সঞ্চালনা করেন এরিয়া অফিসার অজিফা নীলা।

সভায় রাস্তা সংস্কার, পারিবারিক টিউবওয়েল ও পিএসএফ স্থাপন/সংস্কার, ঢালাই ব্রিজ,কাঠের পুল মেরামত, বেড়িবাঁধ সংস্কারসহ বিভিন্ন স্থানীয় সমস্যা নিয়ে আলোচনা ও মতামত দেওয়া হয়। পাশাপাশি ইউনিয়ন সিএসওদের বিভিন্ন উদ্যোগ ও অর্জন পর্যালোচনা করা হয়। স্থানীয় সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করে সংশ্লিষ্ট সরকারি দপ্তরস্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে সমস্যা সমাধানে সিএসওদের আরও সক্রিয় ভূমিকা রাখার বিষয়ে সভায় ঐকমত্য প্রকাশ করা হয়।