হালিশহরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে হালিশহর থানা পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ২টা ১৫ মিনিটে হালিশহর থানাধীন বড়পুল বাদশা মিয়া ব্রিকফিল্ড এলাকায় জয়নাল জমিদারের ভাড়াঘরের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন—হাজেরা আক্তার টুনি (২৫) ও নুর নাহার প্রকাশ ঝিল্লি (৪৫)।

পুলিশ জানায়, হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীনের নেতৃত্বে এসআই দেলোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে। অভিযানে দুই নারীকে ৮ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় হালিশহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ)/৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ০৯, তারিখ ১৭ আগস্ট ২০২৬। পরে গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।