ইশতেহার বাস্তবায়নে কাজ করার ঘোষণা বিএনপির নতুন চার স্থায়ী কমিটির সদস্যের

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করবেন বলে জানিয়েছেন নতুন যুক্ত হওয়া চার স্থায়ী কমিটির সদস্য।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তারা এসব কথা বলেন।
স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপির দর্শনকে সামনে রেখে দেশ গড়বে বর্তমান সরকার।’
আরেক স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান বলেন, ‘তারেক রহমান ও জনগণের চেষ্টায় ভোটাধিকার ফিরে এসেছে, দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে।’
স্থায়ী কমিটির আরেক সদস্য ফরহাদ হালিম ডোনার বলেন, ‘জিয়াউর রহমান তিন বছরে যা কাজ করেছেন তার ছেলে তারেক রহমান তার থেকে বেশি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন।’
স্থায়ী কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ বলেছেন, ‘বিএনপি রাজনৈতিক ঐতিহ্যের ধারক, এই সুযোগ সফলভাবে পালন করা হবে।’