বাঁশখালীতে পানি নিষ্কাশনে উপজেলা প্রশাসনের অভিযান

বাঁশখালী উপজেলার কালীপুর, ছনুয়া, পুঁইছড়ি, সরল, বাহারচরা, খানখানাবাদ, বৈলছড়ি, পৌরসভা, কাথরিয়াসহ বিভিন্ন ইউনিয়নে পাহাড়ি ছড়া, ¯ø্যুইস গেট ও পানি নিষ্কাশন নালার স্বাভাবিক প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ স্থাপনা অপসারণে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রবিবার (১৯ জুলাই) উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন এর নেতৃত্বে দুপুর থেকে রাত পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ছড়া, খাল ও ¯ø্যুইস গেটের মুখে স্থাপিত অবৈধ জাল অপসারণ ও ধ্বংস করা হয়েছে। এছাড়া মাছ ধরার উদ্দেশ্যে ¯ø্যুইস গেটের মুখে পানি প্রবাহ নিয়ন্ত্রণে ব্যবহৃত বালুর বস্তা, খালের মধ্যে নির্মিত অবৈধ বাঁধ এবং খালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ¯ø্যুইস গেটে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় স্থানে সীমিত পরিসরে খননকাজও পরিচালনা করা হয়।
এ ছাড়া পানি নিষ্কাশন নালায় গৃহস্থালী, হাট-বাজার ও দোকানপাটের বর্জ্য ফেলে যেসব স্থানে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে, সেসব নালা সচল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ধরনের কর্মকাÐে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে শনাক্ত করে প্রচলিত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার কার্যক্রমও চলমান রয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ওমর সানি আকন জানান, স¤প্রতি বন্যায় পানি নিষ্কাশনের পথ সংকুচিত ও বন্ধ থাকায় জনসাধারণকে অতিরিক্ত দুর্ভোগ পোহাতে হয়েছে। বন্যা-পরবর্তী পরিস্থিতি দ্রæত স্বাভাবিক করা, জলাবদ্ধতা নিরসন এবং ভবিষ্যতে একই ধরনের দুর্ভোগ এড়াতে এই অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে।