অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আর্থিক খাতে সরকার কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ না।
মঙ্গলবার (১২ মে) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি-বিএসআইসি আয়োজিত ‘অঙ্কুর বাংলাদেশ ফান্ড-১’ উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান অর্থমন্ত্রী।
তরুণ উদ্যোক্তাদের দীর্ঘদিনের দুই বড় বাধা তহবিলের অভাব ও জামানত জটিলতা দূর করতে কাজ করছে সরকার।
অর্থমন্ত্রী বলেছেন, ৭০০ কোটি টাকার এ নতুন ফান্ড শুধু একটি প্রকল্প নয়, বরং দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্তিশালী করার একটি বড় উদ্যোগ।
ভবিষ্যতে এ তহবিল আরও সম্প্রসারিত হবে, যা প্রযুক্তিনির্ভর ও উৎপাদনশীল অর্থনীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণ উদ্যোক্তারা সহজে অর্থায়নের সুযোগ পাবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন অর্থমন্ত্রী।
অনুষ্ঠানে গভর্নর মোস্তাফিজুর রহমান বলেছেন, ৩০ জুন থেকে লেনদেনে বাংলা কিউআর বাধ্যতামূলক করা হচ্ছে।