রাজশাহীতে চাঁদাবাজির অভিযোগে যুবক গ্রেফতার

রাজশাহীতে চাঁদাবাজির অভিযোগে অনিক (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার রাতে নগরীর শিরোইল এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। অনিক শিরোইল এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেফতার অনিকের বিরুদ্ধে চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় মামলা রয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।