অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব নিয়োগ পেয়েছেন অপূর্ব জাহাঙ্গীর। অন্যদিকে সহকারী একান্ত সচিব (এপিএস) হয়েছেন শাব্বির আহমদ। মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অপূর্ব জাহাঙ্গীরের নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) ‘জাতীয় বেতনে স্কেল, ২০১৫’ এর চতুর্থ গ্রেড ও সংশ্লিষ্ট সুবিধাধিসহ তিনি উপ-প্রেস সচিব নিয়োগ পেয়েছেন। শাব্বির আহমদের নিয়োগের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) ‘জাতীয় বেতনে স্কেল, ২০১৫’ এর পঞ্চম গ্রেড ও সংশ্লিষ্ট সুবিধাধিসহ তিনি সহকারী একান্ত সচিব নিয়োগ পেয়েছেন। নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলেও দুটি প্রজ্ঞাপনে জানানো হয়েছে।