সারাদেশের ৬৩৯ থানার মধ্যে ৫৩৮টির কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। আজ শনিবার বিকেলে এ তথ্য জানানো হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বিকেল ৩টা পর্যন্ত সারাদেশের সর্বমোট ৬৩৯টি থানার মধ্যে ৫৩৮টির কার্যক্রম শুরু হয়েছে। মেট্রোপলিটনের ১১০টি থানার মধ্যে ৮৪টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৪৫৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে।