নতুন প্রজম্মকে মানসম্মত শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে হবে : চসিক মেয়র

দেশকে উন্নয়ন ও অগ্রগতির দিকে নিয়ে যেতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। পৃথিবীর যে সকল দেশ উন্নতির শিখরে পৌঁছেছে তার পেছনে বড় অবদান ছিল শিক্ষা।

আজ মঙ্গলবার (২৫ জুন) পাহাড়তলী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

পাহাড়তলী কলেজ গভর্নিং বডির সভাপতি ও বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত মহাপরিচালক সুশীল কুমার হালদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার। উপস্থিত ছিলেন- মোহাম্মদ হানিফ, এম বি আবু বক্কর সিদ্দিকী, আবুল হাশেম শাহ। অনুষ্ঠান পরিচালনা করেন রাশেদ মাহমুদ।

চসিক মেয়র বলেন, নতুন প্রজম্মকে মান সম্মত শিক্ষা প্রদান করে তাদেরকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। একই সাথে কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিতে শিক্ষক অভিভাবকসহ সকলের প্রতি আহবান জানান।