চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিয়ের ১মাসের মাথায় স্বামী জেলে যাওয়ার পর প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে স্ত্রী।
এই ঘটনায় জেল থেকে বের হয়ে রবিবার (০২ জুন) ভুক্তভোগি স্বামী মোঃ মিনহাজুল ইসলাম (৩২) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ৮মাস আগে বটতলী ইউনিয়েনের ৫নং ওয়ার্ডের নুরপাড়া বাবুল হকের মেয়ে রিমা আকতার (২০) এর সাথে বারখাইন ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঝিওরী এলাকার সাহেব মিয়ার ছেলে মোঃ মিনহাজুল ইসলামের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের এক মাসের মাথায় স্বামী মিনহাজকে একটি মামলায় জেলে যেতে হয়। সে সুযোগে গত ২২ এপ্রিল রাতে নগদ টাকা, স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সাথে পালিয়ে যায় স্ত্রী রিমা আক্তার। পরবর্তীতে স্ত্রী বাপের বাড়িতে খোঁজ নিলে তাঁরাও রিমা আক্তারের বিষয়ে কিছু জানেনা বলে জানান।
এ বিষয়ে মিনহাজুল ইসলাম বলেন, তার সাথে আমার পারিবারিকভাবে বিয়ে হয়েছে, কখনো ঝগড়াও হয়নি। একটা মিথ্যা মামলায় আমাকে জেলে যেতে হয়েছিল। এরই মাঝে খবর পাই আমার স্ত্রী টাকা-পয়সা ও অলংকার নিয়ে তার প্রেমিকের সাথে পালিয়ে গেছে।
এ বিষয়ে রিমা আক্তারের বড় বোন রিনা আক্তার জানান, শুনেছি আমার ছোট বোন তার শশুর বাড়ি থেকে চলে গেছে, তার সাথে এখনো আমাদের কোনো যোগাযোগ হয়নি, সে কোথায় আছে সেটাও জানিনা।
অভিযোগের বিষয়ে আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন জানান, এই বিষয়ে কোনো অভিযোগ এখনো হাতে আসেনি।