৪০ তরুণ-তরুণীর অংশগ্রহণে সম্পন্ন হলো ইভেন্ট ‘ক্লাইমেট টক’

স্ট্রার্ক বাংলাদেশ ও আমেরিকান কর্নারের যৌথ উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সামাজিক উদ্যোগ গ্রহণ ইভেন্ট ‘ক্লাইমেট টক: ব্রিজিং আইডিয়াস, বিল্ডিং সল্যুশন’ অনুষ্ঠিত হয়েছে। স্টার্ক বাংলাদেশের হিউম্যান রিসোর্স ও হেড অফ কম্যুনিকেশন উম্মে ফৌজিয়া খানম এবং স্টার্ক বাংলাদেশের সদস্য আবরার করিমের সঞ্চালনায় চট্টগ্রাম নগরীর আমেরিকান কর্নারে এই ইভেন্ট সেশন অনুষ্ঠিত হয়।

চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে ৪০ জন তরুণ-তরুণী এই ইভেন্ট অংশগ্রহণ করেন। জলবায়ু বিষয়ক এই প্রশিক্ষণে স্পিকার ছিলেন ক্লাইমেট এক্টিভিস্ট ও ইপসার প্রোগ্রাম অফিসার সেতার রুদ্র। তিনি বর্তমান বিশ্বে জলবায়ু পরির্বতনের প্রভাব ও এর প্রতিকার সর্ম্পকে অংশগ্রহণকারীদের ধারণা দেন।

এছাড়াও ইভেন্টে আরো উপস্থিত ছিলেন স্টার্ক বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. নাহিদুল ইসলাম ইমন, সাধারণ সম্পাদক সৈয়দ জাফরুল হাসান শান্ত, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইরফান, আমেরিকান কর্নার কোঅর্ডিনেটর ইকবাল হোসেন সহ আরো অনেকে।