শেখ রাসেল জাতীয় শিশুকিশোর পরিষদ এর কক্সবাজার পৌরসভা কমিটি গঠন করা হয়েছে। গত ১৬ মে বৃহস্পতিবার কেন্দ্রীয় কমিটির মহাসচিব কেএম শহীদুল্লাহ্’র স্বাক্ষরিত একটি প্রেস রিলিজে উক্ত কমিটি অনুমোদন দেওয়া হয়।
এতে এ.আর মোবারক হোছেন কে সভাপতি ও মোহাম্মদ তাহসিন হাসান কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি অনুমোদন করা হয়।
কমিটির বাকি সদস্যরা হলেন যথাক্রমে, শরিফুল ইসলাম সৌরভ, সাইফুল ইসলাম সাকিব, আজিজুল হাকিম বাপ্পি, মোহাম্মদ আশফাকুল হক, নুরুল আবিদ চৌহান, মোহাম্মদ রিদুয়ান বাপ্পি, আব্দুর রহিম (সান), মোহাম্মদ তামিম হাসান, মোহাম্মদ সৈকত আলম, জিসাদুল ইসলাম জিসান, রাফসান হাসান, ফাহিম হাসান, শাকিলা আক্তার রিয়া, মোহাম্মদ সাঈদ, মোহাম্মদ নিশাত, মোছাঃ নাজমুন জাহান ইমু, তাফসির আজিম, মোহাম্মদ উল্লাহ, উছেন নু।
উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮৯ সালের ২০শে ফেব্রুয়ারি এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক কার্যক্রমের মাধ্যমে শিশু শেখ রাসেলের স্মৃতি, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়।