লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ করল বৃদ্ধ সেকান্দার

সীতাকুণ্ডে শিশু ধর্ষণের অপরাধে ৬০ বছর বয়সী এক ধর্ষককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় নিজ বাড়ি বাড়বকুণ্ড অলিনগর এলাকা থেকে ধর্ষককে আটক করা হয়। ধর্ষক সেকান্দার হোসেন অলিনগর গ্রামের বাসিন্দা।

জানা যায়, গত কয়েক মাস যাবৎ নানা প্রলোভন দেখিয়ে ৭ বছরের এক শিশুকে বিভিন্নভাবে ধর্ষণের চেষ্টা চালান তিনি। ক্রমাগত ধর্ষণ হতে থাকায় দিনে দিনে অসুস্থ হয়ে পড়ে শিশুটি। পরে সহপাঠিদের কাছে আদরের নামে ধর্ষণের কথা বললে ঘটনাটি জানতে পারে শিশুর পরিবার। এমতবস্থায় ডাক্তারী পরীক্ষা শেষে শারীরিক নির্যাতনের বিভিন্ন আলমত পেয়ে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রস্ততি নেন শিশুর পিতা জামাল উদ্দিন। পরে কৌশলে ছন্দবেশে ধর্ষককে আটক করেছে বলে জানান শিশুর পিতা জামাল উদ্দিন।

তিনি বলেন,‘সেকান্দার হোসেন খারাপ চরিত্রের এক লোক। সে বাড়ির নারীদের প্রতি কু-দৃষ্টি দেয়। খেলার সময় চিপচ, চকলেট দিয়ে গোয়াল ঘরে নিয়ে শিশু সন্তানকে শারীরিক নির্যাতন করেছে। মেয়ে অসুস্থ হওয়ার পর ঘটনাটি বাড়ির বাচ্চাদের মুখে শুনতে পায়।

এ বিষয়ে মডেল থানা ইনচার্জ কামাল উদ্দিন বলেন, মর্মান্তিকভাবে শিশুটিকে নির্যাতনের খবর পেয়ে ধর্ষককে ধরতে ফোর্স পাঠানো হয়। ধর্ষককে ধরতে পুলিশ সদস্যদের ছদ্মবেশ ধারন করতে হয়েছে। আসামীকে নারী ও শিশু নির্যাতন আইনে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।